Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
CM Suvendu Adhikari

শহর হবে জঞ্জালমুক্ত, সাফাই কর্মসূচির সূচনায় সোমে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরভবনে তথা কলকাতা পুরসভার কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই শনিবার সন্ধ্যা থেকেই পূরপ্রশাসনে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

Advertisement
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ২২:৫৪

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ২২:৫৪

options
link
শহর হবে জঞ্জালমুক্ত, সাফাই কর্মসূচির সূচনায় সোমে কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু zoom
সোমবার কলকাতা পুরসভায় যাবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার সরকারি একটি কর্মসূচিতে যোগ দিতে তিনি পুরসভায় যাবেন। মহানগর জুড়ে বিশেষ সাফাই অভিযান কর্মসূচি ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক অভিযান শুরু হতে চলেছে। আগামী ছ’দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই তার সূচনা হবে কলকাতা পুরসভায়। গত কয়েকদিন আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। বসেছে প্রশাসক। এরপরেই কলকাতা পুরসভার উন্নয়ন এবং পরিষেবায় যে নয়া গতি পেয়েছে, তা নিয়েও রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিক অতীতে কলকাতা পুরভবনে কোনও মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে আসেননি। সেদিক দিয়ে স্বয়ং শুভেন্দু অধিকারী নাগরিক পরিষেবার ইতিহাসে আরও একটি নজির গড়তে চলেছেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পুরভবনে তথা কলকাতা পুরসভার কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই শনিবার সন্ধ্যা থেকেই পূরপ্রশাসনে যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৎপরতা শুরু হয়েছে বিধায়ক তথা কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে বিজেপির পুরপ্রতিনিধিদের মধ্যেও। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে কলকাতা পুরভবনে কোনও মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচিতে আসেননি। সেদিক দিয়ে স্বয়ং শুভেন্দু অধিকারী নাগরিক পরিষেবার ইতিহাসে আরও একটি নজির গড়তে চলেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন কলকাতায় বিশ্ব যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিতে। রেড রোডে মূল কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশ নেবেন তিনি। সঙ্গে গোটা শহর ওইদিন এই কর্মসূচিতে কার্যত মেতে উঠবে। তাই কলকাতাকে ঘিরে পুরসভার তরফে ‘ স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক কর্মসূচি সামনে রেখে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে। ১৫ জুন কলকাতা পুরভবনের কাউন্সিলর ক্লাবে মুখ্যমন্ত্রী যে কর্মসূচির সূচনা করবেন সেটা চলবে ২০ জুন পর্যন্ত। এরপর থেকে যোগ দিবসের আগে পর্যন্ত কলকাতার ১৪৪ টি ওয়ার্ডেই টানা ছয়দিন ধরে বিশেষ সাফাই অভিযান চলবে। উল্লেখ্য, ইতিমধ্যে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল গোটা রাজ্যেই স্বচ্ছতা নিয়ে একটি বিশেষ অ্যাপ চালু করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.