আগেও বিশ্বব্যাপী পালিত হয়েছে যোগ দিবস। কিন্তু বাংলা তা থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বাংলায় যোগ ফিরে এল। আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোড থেকে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি বলেন, “বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন ও শ্রদ্ধা। ২ লক্ষ ৫৭ হাজার মানুষ যোগের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আগে সরকারি উদ্যোগ ছিল না। তার কারণ আপনাদের অজানা নয়।”
১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে দেশ তথা বিশ্বজুড়ে। মহানগরীতে উপস্থিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেড রোডে যোগ দিবস উদযাপন করা হয়েছে। এই যোগ-ব্যায়ামে অংশগ্রহণ করার পাশাপাশি অংশগ্রহণকারীদের উপর কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। ‘শিক্ষকে’র ভূমিকায় দেখা যায় তাঁকে। যোগ দিবস শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “যোগ পশ্চিমবঙ্গের পুরোনো সংস্কৃতি। বঙ্গে যোগ ফিরে এল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা।”পাশাপাশি আগের সরকারকেও কটাক্ষ করেছেন তিনি। অভিযোগের সুরে জানান, “আগে সরকারি উদ্যোগ ছিল না তার কারণ আপনাদের অজানা নয়।”
আরও পড়ুন:
২০১৪ সালের ১১ ডিসেম্বর যোগ দিবসকে স্বীকৃতি দিয়েছে রাষ্টসংঘ। এরপর থেকে বিশ্বজুড়ে ২১ জুন তারিখ আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হচ্ছে। এ দিন প্রধানমন্ত্রী জানান, “গোটা বিশ্বকে এক করে দিয়েছে যোগ। আজ গোটা বিশ্বে যোগ সমাদৃত হয়েছে। ১৯২টি দেশে সারম্বরে উৎযাদিপ হচ্ছে যোগ দিবস। বয়সকালে সুস্থ থাকতে সাহায্য করে যোগ। যোগ জীবনে চেতনার প্রকাশ ঘটায়। যোগকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা। যোগ শুধু শারিরীক শ্রম নয়। যোগ সকলকে জুড়ে দেয়।” ২১ জুনকে বিশ্বের সবথেকে বড় উৎসবের দিন বলে উল্লেখ করেন মোদি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৪৬ বছরে অবসর ভেঙে নতুন ক্লাবে সই রোনাল্ডিনহোর, সত্যিই খেলবেন ব্রাজিল কিংবদন্তি?
-
দ্বীপরাষ্ট্রে বৈভব-ঝড়, যশ ঠাকুরের দুর্ধর্ষ স্পেল, শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত ‘এ’
-
জামাইষষ্ঠী উপলক্ষে চলছিল রান্নাবান্না, সিলিন্ডার বদলাতে গিয়েই অঘটন! জ্বলল শ্বশুরবাড়ি
-
কলকাতায় গোপাল পাঁঠার নামে রাস্তা, নির্বিচারে ‘হিন্দু হত্যাকারী’ সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল
-
ট্রাম্পকে তোপ দাগতেই জাভেদ আখতারকে ‘মুসলিমবিদ্বেষী’ খোঁচা, ‘মূর্খ’, কার উপর ক্ষুব্ধ গীতিকার?