Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Suvendu Adhikari

‘কলম ফিরহাদ হলে, মমতা দোয়াত’, কেএমসিতে দুর্নীতির ‘কালী’ নিয়ে তোপ শুভেন্দুর

শুভেন্দু বলেন, 'কলম যদি ফিরহাদ হন, তাহলে দোয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফিরহাদ জেলে গেলে দোয়াতকেও জেলে যেতে হবে। প্রমাণ থাকলে কাউকে ছাড়ব না।'

Advertisement
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৯:০২

link
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৯:০২

options
link
‘কলম ফিরহাদ হলে, মমতা দোয়াত’, কেএমসিতে দুর্নীতির ‘কালী’ নিয়ে তোপ শুভেন্দুর zoom
ফাইল ছবি।

কান টানলে মাথা আসে! কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবি উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ে ফিরহাদের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় শুধুমাত্র ‘কালী’ নয়, ‘দোয়াত-কলম’ অর্থাৎ ফিরহাদকেও গ্রেপ্তারের দাবি জানায় মমতাপন্থী তৃণমূল। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী বলেন, কলম যদি ফিরহাদ হন তাহলে দোয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফিরহাদ জেলে গেলে দোয়াতকেও জেলে যেতে হবে। প্রমাণ থাকলে কাউকে ছাড়া হবে না।

তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিল্ডিংয়ের প্ল্যানে গলদ ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী বিধানসভায় কালীচরণের বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু কালীচরণকে নয়, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও গ্রেপ্তার করতে হবে দাবি তোলেন কালীঘাট তৃণমূলের নেতা নেত্রীরা। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদকে গ্রেপ্তারের দাবিতে সরব হন। কল্যাণ বলেছিলেন, “শুধু কালীকে ধরলেই হবে না। কলম-দোয়াতকেও ধরতে হবে।” কল্যাণের এই মন্তব্যকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “যাঁকে তোলার তুলেছি। পেন ফিরহাদ হাকিম হলে, দোয়াত মমতা বন্দ্যোপাধ্যায়। কালীর সঙ্গে পেন জেলে গেলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। প্রমাণ থাকলে কাউকে ছাড়ব না। নিশ্চিন্তে থাকুন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, মমতার সঙ্গ ছেড়ে তৃণমূলের বিদ্রোহী শিবির তথা ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু হয় ১৬ জনের। আহত হয় বেশ কয়েকজন শ্রমিক। নিয়ম না মেনে এই বিল্ডিংয়ের নকশা তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর সেই ত্রুটিপূর্ণ নকশাতেই অনুমোদন দেয় কলকাতা পুরসভা। বিল্ডিংয়ের নথিতে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল। মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভায় দাঁড়িয়ে একথা জানিয়েছিলেন। এরপরই কালীঘাট তৃণমূল ফিরহাদের গ্রেপ্তারির দাবি জানান। এনিয়ে শুভেন্দু এদিন স্পষ্ট করে দেন, এবিষয়ে কারও কোনও উপদেশ বা দাবি মানা হবে না। নিয়ম অনুযায়ী তদন্ত চলবে। প্রমাণ থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়া হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.