অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) মহিলাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি সরকার। সেই প্রতিশ্রুতি পূরণে ধনধান্য অডিটোরিয়াম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর (CM Suvendu Adhikari)। অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ বাড়াতে চলেছে রাজ্য সরকার। ৩৬ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে হতে চলেছে ৪৮ হাজার কোটি। এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “১ কোটি ৪৫ লক্ষের অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। উপভোক্তার সংখ্যা বাড়বে। আমরা বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। তাতে হবে না। ৪৮ হাজার কোটি টাকা লাগবে।”
মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১০ জুলাই পর্যন্ত আবেদন করা ১ কোটি ৬৬ লক্ষের আবেদনপত্র যাচাই করা হয়েছে। তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাদের ব্যাঙ্কে ৩ হাজার টাকা ঢুকে যাবে। ২০ তারিখ দুপুরের মধ্যে এই বিপুল উপভোক্তা টাকা পেয়ে যাবেন। যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করেছেন সেই বাকি থাকা ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে।
আরও পড়ুন:
১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাদের ব্যাঙ্কে ৩ হাজার টাকা ঢুকতে শুরু করেছে। ২০ তারিখ দুপুরের মধ্যে এই বিপুল উপভোক্তা টাকা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। ১ কোটি ৬৬ লক্ষের আবেদনপত্র যাচাই করা হয়েছে (এরা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন)।
যাঁরা ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদন করেছেন সেই বাকি থাকা ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। তাঁদের মধ্যে যাঁরা যোগ্য হবে তাঁরা টাকা পেয়ে যাবেন। প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা মিলবে। এ ছাড়াও কোনও যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ পড়লে তাঁরা ২০ তারিখ থেকে শুরু হওয়া নতুন পোর্টালে আবেদন করতে পারবেন। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। যোগ্য মনে করা হলে তাঁর নামও যুক্ত করা হবে। এই পুরো বিষয়টি মাথায় রেখে অন্নপূর্ণায় বরাদ্দ বৃদ্ধি কথা জানালেন মুখ্যমন্ত্রী। প্রকল্প চালাতে রাজ্য সরকারের বছরে মোট ৪৮ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামের অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বললেন, “প্রতিশ্রুতি পূরণে আমরা বদ্ধপরিকর। আমরা বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলাম। এতে হবে না। এই প্রকল্প চালাতে বছরে ৪৮ হাজার কোটি টাকা লাগবে।” যাতে কোনও যোগ্য মহিলা প্রকল্প থেকে বাদ না যান সেই জন্য প্রতিটি এলাকায় মহিলা মোর্চাকে বিষয়টি দেখতে বলেছেন। অর্থনৈতিকভাবে শক্তিশালী এমন মহিলা টাকা পেলে সেই বিষয়টিও নজরে আনতে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি আশা করব যাঁদের প্রয়োজন নেই, তাঁদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান, তার সুযোগ তাঁরা করে দেবেন। এতটাই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক