Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
CM Suvendu Adhikari

ধর্ম রক্ষায় আক্রান্তদের সেবাদান ভারত সেবাশ্রম সংঘের, ভূয়সী প্রশংসা করে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

কৃতজ্ঞতা জানিয়ে ভারত সেবাশ্রম সংঘের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২১:০১

options
link
ধর্ম রক্ষায় আক্রান্তদের সেবাদান ভারত সেবাশ্রম সংঘের, ভূয়সী প্রশংসা করে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চলেছে জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতাল। আজ নতুন ইউনিটের উদ্বোধন করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি জানান, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ও রাজনৈতিক হিংসায় আক্রান্তদের সেবাদান করেছে এই হাসপাতাল। হিন্দুধর্ম রক্ষাকারীদের কাছে এই হাসপাতাল ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভারত সেবাশ্রম সংঘের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এদিন জোকার এই হাসপাতালে এসে প্রথমে স্বামী প্রণবানন্দজী মহারাজের আরতি করেন শুভেন্দু। তারপর হাসপাতালের একটি নতুন ইউনিটের উদ্বোধন করেন তিনি। এদিন উন্নত সরঞ্জাম, ১৩টি বেড নিয়ে হাসপাসাতালে নিউরো আইসিইউ উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্রগুলি সরকারকে আবেদন করবে না, নির্দেশ দেবে। এই মঞ্চ থেকেও বিগত সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, আগের সরকার ছিল দাম্ভিক। আইন মানত না। বর্তমান সরকার কোনও বেআইনি কাজ করবে না। এই সরকারে কোনও আমিত্ব থাকবে না। এই সরকার জনগণের সরকার হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হিন্দুদের রক্ষা করতে ঠাকুর মহারাজের অবদানের ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তিনি জানান, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্তদের সেবাদান করেছে এই হাসপাতাল। দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক হিংসায় অনেকে আক্রান্ত হয়েছিলেন। সেই সব আক্রান্তদের জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময় ভারত সেবাশ্রম সংঘ আক্রান্তদের সেবাদান করেছে। তাই এই হাসপাতালকে পূর্ণাঙ্গ, আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার জন্য যা করার তাই করবে রাজ্য সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.