রাজ্যের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে এবার একগুচ্ছ প্রস্তাব দিল এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। শিল্প করডর থেকে গণপরিবহণ, লজিস্টিক হাব থেকে পর্যটনের বিকাশ, গুরুত্বপূর্ণ একাধিক ক্ষেত্র নির্দিষ্ট করেছে তারা। এ নিয়ে মঙ্গলবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন এডিবি’র শীর্ষকর্তারা। সূত্রের খবর, এডিবি যে সমস্ত প্রস্তাব রাজ্যের সামনে রেখেছে, তা খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সামনে রাখা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এডিবি কর্তাদের সঙ্গে এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
চারটি ‘সিটি ইকোনোমিক রিজিয়ন’ বা ‘সিইআর’ গড়ে তোলার প্রস্তাব এডিবি কর্তারা দিয়েছে বলে খবর। এছাড়াও এডিবি আর্থিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে কলকাতা, ডানকুনি, দুর্গাপুর, আসানসোল ম্যানুফ্যাকচারিং করিডরের জন্য।
আরও পড়ুন:
শিল্পায়ন ও পরিকাঠামো গড়ে তুলতে প্রথম বাজেটেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহের শুরুতেই বিজেপি সরকারের প্রথম অর্থ বাজেট পেশ হয়। অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রশাসনের শীর্ষকর্তাদের মতে, বাজেট পেশের চব্বিশ ঘণ্টার মধ্যেই এডিবি-র সঙ্গে বৈঠকের অর্থই হল, রাজ্য সরকার চায়, দ্রুত পরিকাঠামো বৃদ্ধির পথে হাঁটতে। যাতে শিল্পায়নের পথ আরও সুগম হয়।
নবান্ন সূত্রে খবর, এ বিষয়ে সহযোগিতার আশ্বাসও দিয়েছে এডিবি। মঙ্গলবার চারটি ‘সিটি ইকোনোমিক রিজিয়ন’ বা ‘সিইআর’ গড়ে তোলার প্রস্তাব এডিবি কর্তারা দিয়েছে বলে খবর। এছাড়াও এডিবি আর্থিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে কলকাতা, ডানকুনি, দুর্গাপুর, আসানসোল ম্যানুফ্যাকচারিং করিডরের জন্য। রয়েছে হলদিয়া, খড়গপুর শিল্প করিডর এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ করিডর। এছাড়াও ডানকুনি, কিংবা শিলিগুড়ি এবং হলদিয়াতে লজিস্টিকস হাব, পরিবহনে গতি আনতে ইলেকট্রিক বাসের ব্যবহারের বাড়ানো, পরিযায়ী শ্রমিক ও গরিবদের জন্য সস্তার ও ভাড়ার আবাসন তৈরি, বিভিন্ন পর্যটন ক্লাস্টার তৈরির প্রস্তাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছে এডিবি।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’