সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাদশীতেই বিজয়া সম্মিলনী কালীঘাটে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে। শুক্রবার বিকেলে সেখানে দলের সমস্ত জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। মিষ্টি বিতরণের পাশাপাশি করে সকলের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় হল তাঁর।

শুক্রবার কালীঘাটে পার্টি অফিসে বিজয়া সম্মিলনীতে হাজির হয়েছিলেন দলের সাধারণ কর্মীরাও। তাঁদেরকেও ‘শুভ বিজয়া’ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে গৃহকর্ত্রীর মতোই অতিথি আপ্যায়ণ করতে দেখা গেল তাঁকে। পরে মুখ্যমন্ত্রী নিজেই সেই সমাবেশের ভিডিও পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডলে। দশমীর বিষণ্ণতার মাঝে সকলের সঙ্গে দেখা হওয়ায় উৎসবের রেশ জিইয়ে রইল বলে নিজের অনুভূতির কথাও লিখলেন দলনেত্রী।
Today at Kalighat, we observed Bijoya Sammilani with the wholehearted participation of party leaders, workers, members of the state administration, the media fraternity, celebrated filmstars, singers, and puja organisers. Though Durga Puja has drawn to a close, its radiant… pic.twitter.com/m4IIcVanRh
— Mamata Banerjee (@MamataOfficial) October 3, 2025
এক্স হ্যান্ডলে কালীঘাটের কার্যালয়ে বিজয়া সম্মিলনীর ভিডিওটি পোস্ট করে মমতা লিখেছেন, ‘আজ কালীঘাটে বিজয়া সম্মিলনীতে যোগ দিলাম আমরা সবাই, ছিলেন দলের সব সদস্য, নেতা, কর্মী। শামিল হন সাংবাদিক বন্ধুরাও। এছাড়া বিনোদন জগতের অনেকে – গায়ক, অভিনেতা ও পুজো উদ্যোক্তারা ছিলেন।’

তিনি আরও লেখেন, ‘যদিও দুর্গাপুজো শেষ হয়েছে, কিন্তু এর আবেশ রয়ে গিয়েছে আমাদের এই মিলিত হওয়ার মধ্যে। এটাই আমাদের ঐক্য, বন্ধন এবং আনন্দকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। আমরা এই আবহে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, একে অপরের খোঁজখবর নিয়েছি। আপনাদের সকলের এই পাশে থাকাই আমাদের মূল অনুপ্রেরণা, চলার পথে পাথেয়। এই নিয়েই আমরা এগিয়ে যাব। এই পবিত্র সময় আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলের পথে আলোকবর্তিকা হয়ে উঠুক।’
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক