বাজেটে ঘোষণা করা হয়েছিল মিলবে বার্ষিক ৪ হাজার টাকা অনুদান। কবে থেকে তা নিয়ে জল্পনা ছিল। আজ, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, আগামী এপ্রিল থেকেই ভাতা পাবেন ভাগচাষিরা। দুয়ারে সরকারের ধাঁচে প্রতিটি বিধানসভা কেন্দ্রগুলিতে ক্যাম্প বসানো হবে। সেখানে গিয়ে আবেদন করতে হবে। পাশাপাশি কৃষকদের সেচের চার্জ মকুবের কথা বলা হয়েছিল বাজেটে। তার জন্যও আবেদন নেওয়া হবে বলে জানিয়ছেন।
ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়, যাঁদের জমি নেই, অন্যের জমিতে চাষ করেন অর্থাৎ ভূমিহীন চাষি তাঁদের জন্য বার্ষিক চার হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। বলা হয়, রবি ও খরিফ মরশুমে দু’হাজার টাকা করে পাবেন ভূমিহীন চাষিরা। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই এই অনুদান পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প করা হবে। দুয়ারে সরকারের মতো। সেখানে আবেদন করতে হবে। অনুদানের পাশাপাশি সেচের যে চার্জ চাষিরা দিতেন এবার থেকে তা মকুব করা হল।”
আরও পড়ুন:
ভাগচাষিদের অনুদান দেওয়ার পাশাপাশি বাজেটে ঘোষিত, যুব সম্প্রদায়ের জন্য ‘বাংলার যুব সাথী প্রকল্পে’র বেকার ভাতাও মিলবে এপ্রিল মাস থেকে। মাসে ১৫০০ টাকা পাবেন শিক্ষিত বেকাররা। মাধ্যমিক পাশ করলেই মিলবে এই অনুদান। ২১-৪০ বছর বয়সি বেকাররা সর্বাধিক পাঁচ বছর এই ভাতা পাবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত