দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে পারে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ (CJP Protest)! বুধবারই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠায় কেন্দ্র। এর মধ্যেই এবার কলকাতায় মিছিল করতে চেয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে ইমেল ‘ককরোচে’র। নিজেকে ‘ককরোচে’র সদস্য দাবি করে এক যুবক ওই ইমেল করেছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় ওই যুবক আদৌও ‘ককরোচে’র সদস্য কি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দেশের নানা প্রান্তে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়ার পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কিনা, আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তা খতিয়ে দেখেছে কেন্দ্র।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক প্রথম গত ১৯ তারিখ কলকাতায় ‘ককরোচে’র কর্মসূচি করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে একটি ইমেল পাঠান। যদিও তা নাকচ করে দেওয়া হয় পুলিশের তরফে। জানা যাচ্ছে, মঙ্গলবার ফের একটি ইমেল করেন। যেখানে আগামী ২৪ তারিখ কলেজস্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে ওই ইমেল পাঠানো হয়। ককরোচের সদস্য দাবি করা ওই ব্যক্তির পর পর দুটি ইমেল পাওয়ার পরই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। ইমেল বার্তায় সিজেপি অর্থাৎ ‘ককরোচে’র নাম থাকলেও আবেদনকারী ওই সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা স্পষ্ট নয়। ফলত এই বিষয়ে পুলিশের তরফে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে বলে খবর।
শুরুটা হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একগুচ্ছ দাবিতে শুরু হয় বিক্ষোভ। সেখানে যোগ দেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। তারপর ককরোচ জনতা পার্টির ডাকে সোমবার পথে নামেন লক্ষাধিক পড়ুয়া। সংসদ ভবন অভিযানের ডাক দেন। সেই প্রতিবাদ ঘিরেই উত্তাল হয় দিল্লি। প্রতিবাদের নামে চলে তাণ্ডব। তবে কোকরোচের বিক্ষোভের আঁচ দেশের অন্যপ্রান্তেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মুম্বইতে ককরোচের বিক্ষোভ হতেই রাজ্যগুলিকে সতর্ক করে কেন্দ্র।
শুধু তাই নয়, রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দেশের নানা প্রান্তে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়ার পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কিনা, আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তা খতিয়ে দেখেছে কেন্দ্র। সেই সঙ্গে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্তরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে।
সর্বশেষ খবর
-
চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?
-
সিইএসসি, কলকাতা পুরসভা কীভাবে অনুমতি দিল? নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে তৃণমূলকেই দুষলেন অগ্নিমিত্রা
-
পিরিয়ডস হলেও খোঁটা দিত প্রেমিক! ‘টক্সিক’ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বস্তি অনুপমার
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল