ফের চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা। এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহেই উড়ালপুর যান চলাচল নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এবার মেট্রোর কাজের জন্য উড়ালপুল বন্ধ রাখার নতুন তারিখ ঘোষণা করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, চিংড়িঘাটা মেট্রোর কমলা লাইনে সেগমেন্ট লঞ্চের কাজ আছে। সেই কারণেই চিংড়িঘাটা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ১০ জুলাই অর্থাৎ আগামিকাল রাত ৮টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে উত্তরমুখী যানবাহন চলাচলে বিকল্প রুটও বলা হয়েছে নির্দেশিকায়।
কলকাতা পুলিশের নির্দেশিকায় জানানো হয়েছে, চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে সল্টলেকমুখী যানবাহনগুলি বেলেঘাটা মেন রোড ও বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেক যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তার জন্যই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এই করিডরের বিভিন্ন অংশে।
সর্বশেষ খবর
-
শান্তির ধুয়ো তুলে ইরানের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুনির, ট্রাম্পকে লেজে খেলাচ্ছে পাকিস্তান?
-
প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র সেই বল?
-
স্বামীর মঙ্গল কামনায় ইন্দ্রের কবজিতে রক্ষাসূত্র বেঁধে ছিলেন ইন্দ্রাণী, কীভাবে শুরু হয় রাখি?
-
‘দুর্নীতির দায় দল কখনওই নেবে না’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল শমীকের সতর্কবার্তা
-
গ্যাংস্টারের গুলিতে হারিয়েছিলেন প্রাণ, টরেন্টোর সঙ্গীতমঞ্চে ‘বেঁচে উঠবেন’ সিধু মুসেওয়ালা!