Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Congress

ছাত্র পরিষদের অনুষ্ঠানে ‘চমক’ কংগ্রেসের, দু’দশক পর ঘরের বাইরে বর্ষীয়ান নেতা কুমুদ ভট্টাচার্য

শুক্রবার মহাজাতি সদনে কুমুদ ভট্টাচার্যকে স্বাগত জানিয়ে গেটের বাইরে থেকে মঞ্চে নিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৭:২৫

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৭:২৫

options
link
ছাত্র পরিষদের অনুষ্ঠানে ‘চমক’ কংগ্রেসের, দু’দশক পর ঘরের বাইরে বর্ষীয়ান নেতা কুমুদ ভট্টাচার্য zoom
২৮ আগস্ট, শুক্রবার মহাজাতি সদনে ছাত্র পরিষদের অনুষ্ঠান, চমক বর্ষীয়ান নেতাদের উপস্থিতি। ছবি: ফেসবুক
Advertisement

২৮ আগস্ট দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। এবার অবশ্য তৃণমূলের পৃথক দুই শিবিরের তরফে তা পালিত হচ্ছে কলকাতার দুটি আলাদা জায়গায়। পাশাপাশি আজকের দিনটি উদযাপন করছে কংগ্রেসের ছাত্র সংগঠনও। প্রতিবারের মতো শুক্রবার মহাজাতি সদনে ছাত্র পরিষদ পালন করছে নিজেদের অনুষ্ঠান। আর তাতে অন্য চমক দিয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস। কোনও হেভিওয়েট নেতা বা সেলিব্রিটি নয়, দলের আদি নেতাকে মঞ্চে নিয়ে এল কংগ্রেস নেতৃত্ব। আর তার দৌলতেই কুমুদ ভট্টাচার্য নামে ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতিকে প্রকাশ্যে দেখা গেল দীর্ঘদিন পর।

আগেই ঘোষণা করা হয়েছিল, মহাজাতি সদনে এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এদিন সেই অনুষ্ঠানে দেখা গেল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রবাদপ্রতিম নেতা মাননীয় কুমুদ ভট্টাচার্যকে। তাঁকে স্বাগত জানিয়ে গেটের বাইরে থেকে মঞ্চে নিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন প্রাক্তন, বর্ষীয়ান নেতা হাজির হলেন এই অনুষ্ঠান। তাঁরাই কার্যত আজকের অনুষ্ঠানের ‘তারকা’।

মহাজাতি সদনে পুষ্পার্ঘ্য প্রদান কুমুদ ভট্টাচার্য, শুভঙ্কর সরকারদের। ছবি: ফেসবুক

আগেই ঘোষণা করা হয়েছিল, মহাজাতি সদনে এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এদিন সেই অনুষ্ঠানে দেখা গেল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রবাদপ্রতিম নেতা মাননীয় কুমুদ ভট্টাচার্যকে। তাঁকে স্বাগত জানিয়ে গেটের বাইরে থেকে মঞ্চে নিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন প্রাক্তন, বর্ষীয়ান নেতা হাজির হলেন এই অনুষ্ঠান। তাঁরাই কার্যত আজকের অনুষ্ঠানের ‘তারকা’।

Advertisement

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিরোধী পরিসর দখলে কংগ্রেস বেশ তৎপর। বিশেষচ শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে নানা ইস্যুতে আন্দোলন গড়ে তুলতে উদ্যোগী। এর আগে শহিদ মিনারের পাদদেশ কংগ্রেস ২১ জুলাই শহিদ দিবসও পালন করেছে বেশ আড়ম্বরের সঙ্গে। যেসব রাজনৈতিক ইস্যু এতদিন কংগ্রেসের থেকে তৃণমূল ‘হাইজ্যাক’ করেছিল বলে অভিযোগ, সেসব আবার নিজেদের হাতে নিয়ে আসছে কংগ্রেস। ২৮ আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনও তারই ইঙ্গিত। আর সেখানেই কংগ্রেস নিজেদের সংগঠনকে ফের চাঙ্গা করে তুলতে সামনের সারিতে এনেছে প্রবীণ, অভিজ্ঞ নেতাদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.