Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Calcutta High Court

টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার, শেষ মুহূর্তে হাই কোর্টে মিলল স্থগিতাদেশ

টালিগঞ্জের সাহেববাগান এলাকায় অবৈধ নির্মাণটি রয়েছে। পুরনিগম নোটিস দিয়ে জানিয়েছে, বাড়িটি তৈরির কোনও আইনি ছাড়পত্র নেই। সেটি বেআইনি। বাড়িটি ছাড়ার জন্য নোটিস দেওয়া হয়। তারপরই রবিবার সকালেই সেখানে বুলডোজার নামে।

সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৮:২৩

options
link
টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার, শেষ মুহূর্তে হাই কোর্টে মিলল স্থগিতাদেশ zoom
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি
Advertisement

টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে ইইচই! বুলডোজার নামে এলাকায়। সকাল থেকে এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভবনটি  ওয়াকফ সম্পত্তিতে তৈরি। ভবনটি তৃণমূলের পার্টি অফিস ছিল। তবে বসবাসকারী ও স্থানীয়দের দাবি, দেওয়ালে ছবি আকা থাকলেই তা পার্টি অফিস হয়ে গেল! পুুরসভা জানায়, নির্মাণের কোনও প্ল্যান নেয়। সেটি অবৈধ। তাই সেটি ভাঙা হবে। পালটা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হয়। আজ রবিবার জরুরি ভিত্তিতে কোর্ট বসে। বিচারপতি রাজা বসু চৌধুরী স্থগিতাদেশ দিয়েছেন।

টালিগঞ্জের সাহেববাগান এলাকায় অবৈধ নির্মাণটি রয়েছে। পুরনিগম নোটিস দিয়ে জানিয়েছে, বাড়িটি তৈরির কোনও আইনি ছাড়পত্র নেই। সেটি বেআইনি। বাড়িটি ছাড়ার জন্য নোটিস দেওয়া হয়। তারপরই রবিবার সকালেই সেখানে বুলডোজার নামে। জানা যাচ্ছে, তৃণমূল নেতা কুমার সাহা এই ভবনটি নির্মাণ করেছেন। তবে ওই বাড়িতে পার্টি অফিস ছিল। তা মানছেন না স্থানীয়দের একাংশ। বাড়িতে বসবাসকারী এক যুবক বলেন, “নির্বাচনের সময় হয়তো ছবি আকা হয়েছে। তাতেই ওটা পার্টি অফিস হয়ে গেল। আমার বাবা-দাদা ছিলেন। আগে নোটিস দেওয়া হয়নি। এখন কেন।”

Advertisement

ভাঙার কাজ শুরু হওয়ার আগেই হাই কোর্টের রায় আসে। তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পুরসভা ও মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি অর্ন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছেন। নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে মামলাটি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়িটি ভাঙা যাওয়া যাবে না বলে নির্দেশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.