Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Calcutta High Court

হাই কোর্টে স্বস্তি রাজ্যের, কনস্টেবল নিয়োগে উচ্চতা যাচাইয়ের আর্জি খারিজ

মামলায় আবেদন ছিল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা চলছে, তাতে পিএমটি (ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট)-তে তাঁদের অকৃতকার্য ঘোষণা করা হয়। শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়ার দিন পরীক্ষাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাঁদের কথা আর শোনা হয়নি।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২১:৩৫

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২১:৩৫

options
link
হাই কোর্টে স্বস্তি রাজ্যের, কনস্টেবল নিয়োগে উচ্চতা যাচাইয়ের আর্জি খারিজ zoom
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি
Advertisement

হাই কোর্টে স্বস্তি রাজ্যের। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে পুনরায় শারীরিক উচ্চতা যাচাইয়ের পরীক্ষা নেওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। এনিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল আদালতে। সেই সমস্ত মামলার আজ বুধবার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই সমস্ত আবেদন খারিজ করে এদিন বিচারপতি জানিয়েছেন, প্রায় ৪৩ হাজার প্রার্থী শারীরিক উচ্চতা যাচাই পর্যায়ে বাদ পড়েছেন। তাঁদের প্রত্যেকের একই মানদণ্ডে বিশেষ পদ্ধতিতে (অটোমেটিক স্টেডিও মিটারে) শারীরিক উচ্চতা যাচাই করা হয়েছে। এখন যদি কয়েকজনকে আপিলের সুযোগ দেওয়া হয়, তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াতেই নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

মামলায় আবেদন ছিল, ২০২৪ সালে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা চলছে, তাতে পিএমটি (ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট)-তে তাঁদের অকৃতকার্য ঘোষণা করা হয়। শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়ার দিন পরীক্ষাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাঁদের কথা আর শোনা হয়নি।

Advertisement

মামলায় আবেদন ছিল, ২০২৪ সালে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষা চলছে, তাতে পিএমটি (ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট)-তে তাঁদের অকৃতকার্য ঘোষণা করা হয়। শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়ার দিন পরীক্ষাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাঁদের কথা আর শোনা হয়নি।

সম্প্রতি হাই কোর্ট বেশ কয়েকজন চাকরি প্রার্থীদের পুনরায় তাঁদের উচ্চতার পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে নতুন আবেদন জানানোর নির্দেশ দিয়েছিল। যা নিয়েই আইনি জটিলতা তৈরি হয়। যদিও আদালতে রাজ্যের দাবি, এই পরীক্ষায় অটোমেটিক স্টেডিও মিটারে শারীরিক উচ্চতা মাপা হয়। প্রায় ৩৯ হাজার প্রার্থী এই পর্যায়ে বাদ গিয়েছেন। এখানে কারও হাত নেই। এরপরেই সমস্ত পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সমস্ত আবেদন খারিজ দেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.