Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Firdous Shamim

জুনিয়রের যৌন হেনস্তা! ফের আইনজীবী ফিরদৌসের আগাম জামিন নাকচ আদালতের

বাম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা আইনজীবী। অভিযোগপত্রে জানানো হয়েছে যে, ফিরদৌস শামিম তাঁকে আটকে রেখে যৌন হেনস্তা করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন ও অশোভন আচরণ করেছেন।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৩:১৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৩:১৪

options
link
জুনিয়রের যৌন হেনস্তা! ফের আইনজীবী ফিরদৌসের আগাম জামিন নাকচ আদালতের zoom
ফাইল ছবি।

আগাম জামিনের আবেদন মঞ্জুর হল না সিপিএম নেতা তথা আইনজীবী ফিরদৌস শামিমের (Firdous Shamim)। তবে তাঁর রক্ষা কবচের মেয়াদ বাড়িয়েছে হাই কোর্ট। আগামী ৮ তারিখ পর্যন্ত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির মতো কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ২৪ এপ্রিল মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।

নিজের জুনিয়র মহিলা আইনজীবীকে বেআইনিভাবে আটকে রেখে যৌন হেনস্তার দায়ে কাঠগড়ায় সিপিএম নেতা তথা আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim)। আগেই তাঁকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। এদিন সেই মেয়াদ বাড়ল। তাৎপর্যপূর্ণভাবে এই মামলায় ফিরদৌসের হয়ে সওয়াল করছেন বাম ও বিজেপিপন্থী আইনজীবীরা। সওয়াল করেছেন সিপিএমের সংসদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রের প্রাক্তন এএসজি তথা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। এছাড়াও সেই দলে ছিলেন হাই কোর্ট ক্লাবের ভোটে সদ্য সভাপতি পদে জয়ী বিজেপিপন্থী আইনজীবী কল্লোল মণ্ডল। কেন্দ্রের অপর আইনজীবী রাজদীপ মজুমদার-সহ অন্যান্যরা। যা নিয়ে রাম বামেদের গোপন আঁতাঁত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি বাম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা আইনজীবী। অভিযোগপত্রে জানানো হয়েছে যে, ফিরদৌস শামিম তাঁকে আটকে রেখে যৌন হেনস্তা করেছেন, অশ্লীল মন্তব্য করেছেন ও অশোভন আচরণ করেছেন। পাশাপাশি, ভয় দেখানো ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগও আনা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.