সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই কোর্টে বড় স্বস্তি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। বাঁকুড়ার সোনামুখী থানায় দায়ের করা এফআইআর খারিজ করে দিল আদালত। এই এফআইআরের পরিপ্রেক্ষিতে সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
মামলাটি এক বছরের পুরনো। ২০২৩ সালে ১৩ এপ্রিল সোনামুখী (Sonamukhi) থানার মানিকবাজার এলাকায় বিজেপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। সাংসদ সৌমিত্র খাঁ’র (Soumitra Khan) নেতৃত্বে সেই কর্মসূচিতে সোনামুখী থানার তৎকালীন আইসি-র উদ্দেশে কুৎসিত গালিগালাজ করেন বলে অভিযোগ। আইসি (IC)সৌরদীপ্ত ভট্টাচার্য অভিযোগ করেন, সৌমিত্র খাঁ তাঁর বাবা-মায়ের নাম নিয়ে অশালীন মন্তব্য করেছেন। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিনই পুলিশ সোনামুখী থানার পালটা স্বত:প্রণোদিত মামলা দায়ের করেন সৌমিত্র খাঁ। সেই মামলায় বার বার তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। আর সেই কারণে সাংসদকে কঠিন শাস্তির মুখে পড়তে হয়। বিজেপি সাংসদের (BJP MP) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ১৮৯, ৩৩২, ৩৫৩, ৩৫৪এ, ১০৫, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল।
[আরও পড়ুন: কাঁধে বিপুল ঋণের বোঝা! মুম্বইয়ে অটল সেতু থেকে ঝাঁপ ইঞ্জিনিয়ারের, প্রকাশ্যে ভিডিও]
নিম্ন আদালতের সেই নির্দেশের পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌমিত্র। শুক্রবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল মামলার শুনানি। সেখানেই সোনামুখী থানায় দায়ের হওয়া এফআইআরটি খারিজের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্বস্তিতে সাংসদ।
[আরও পড়ুন: ফোকাস ডাবলসে, প্যারিস অলিম্পিকের সিঙ্গলস থেকে নাম তুলে নিলেন মারে]
সর্বশেষ খবর
-
‘ঠাকুরঘরে যাও, জিতলেই ৫০ হাজার’, ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কলে রসিকতা সজলের
-
স্কুলে ২০ লক্ষ টাকা তছরুপ প্রধান শিক্ষকের! মাথায় গোবর-ডিম ঢেলে ‘শাস্তি’ অভিভাবকদের
-
মনোবিজ্ঞানের মেধাবী ছাত্রী, ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণীর!
-
ভাঙল ইশান খট্টরের ৩ বছরের প্রেম! ‘ধুরন্ধর গার্ল’ সারা অর্জুনের সঙ্গে মাখোমাখো রোম্যান্সই কাল?
-
পালাবদলের বাংলায় সাইবার অপরাধে দাঁড়ি! শুরু ‘অপারেশন প্রহার’, গ্রেপ্তার শতাধিক জালিয়াত