আর জি কর মামলায় ফের নয়া মোড়! এই সংক্রান্ত সমস্ত মামলা ছাড়ল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, ফৌজদারি আপিল মামলা শোনার রেগুলার বেঞ্চ নয়। এমনকী রোজ শুনে এই মামলার নিষ্পত্তি করা সম্ভব নয়। আর সেইও কারণেই এই মামলা থেকে সরে আসার সিদ্ধান্ত বিচারপতি দেবাংশু বসাকের। ফলে এই সংক্রান্ত মামলা এবার অন্য বেঞ্চে শুনানির জন্য যাবে। আইনজীবীদের একাংশের মতে, নতুন বেঞ্চে মামলা গেলে ফের নতুন করে শুনানি শুরু করতে হবে। এই অবস্থায় প্রশ্নের মুখে পড়তে পারে আর জি কর মামলার ভবিষ্যৎ!
এদিন এই সংক্রান্ত মামলার শুনানি বিচারপতি দেবাংশু বসাক জানিয়েছেন, ফৌজদারি সংক্রান্ত সমস্ত আবেদনের শুনানি হতো আগে এই বেঞ্চে। ফলত তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশে এই সংক্রান্ত মামলা এই ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। কিন্তু বর্তমানে ফৌজদারি মামলার আবেদন এই বেঞ্চ আর শুনছে না। আর সেই কারণেই এই সংক্রান্ত মামলা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারপতি বসাক। শুধু তাই নয়, দ্রুত এই মামলা শুনানি করে শেষ করে দেওয়া সম্ভব নয় বলেও পর্যবেক্ষণ বিচারপতির। আর সেই কারণেই আর জি করের সমস্ত মামলা থেকে সরে আসার সিদ্ধান্ত বলে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের।
আরও পড়ুন:
নিয়ম অনুযায়ী এখন এই মামলার শুনানি হবে নতুন বেঞ্চে। তবে তার আগে এই মামলা যাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে। তিনিই সিদ্ধান্ত নেবেন, কোন বেঞ্চে আর জি কর মামলার শুনানি হবে। প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘিরে দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। চিকিৎসক মহল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিবাদে সরব হয়। ঘটনার পর থেকেই দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছে পরিবার। তাঁদের দাবি, ন্যায়বিচারের জন্য লড়াই এখনও শেষ হয়নি।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা