বারুইপুর-সহ একাধিক ইস্যুতে মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিলল অনুমতি, তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। জানানো হয়েছে, ২ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলের জন্য আমজনতাকে সমস্যায় ফেলা যাবে না। আদালতের সাফ নির্দেশ, ১০০০ জনের বেশি শামিল হতে পারবে না এই মিছিলে।
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় গত কয়েকদিন ধরে উত্তাল বাংলা। তবে বিদ্যুতের গতিতে পদক্ষেপ করেছে সরকার। কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে তিনজনকে। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই গঠন করা হয়েছে সিট। রবিবারই মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুর গিয়েছেন তিনি। এদিকে গতকাল অর্থাৎ সোমবার বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জুলাই কলকাতার বুকে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
শর্তসাপেক্ষে সেই মিছিলে অনুমতি দিল আদালত। তবে বলা হয়েছে, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। আমজনতার জন্য একটি লেন খোলা রাখতে হবে। আড়াইটের সময় শুরু করে মিছিল শেষ করতে হবে সাড়ে চারটের মধ্যে। ১০০০ জনের বেশি শামিল হতে পারবে না এই মিছিলে।
উল্লেখ্য, তৃণমূল জমানায়, গত ১৫ বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি থেকে অভয়া কাণ্ড, প্রতিক্ষেত্রেই তৎকালীন মুখ্যমন্ত্রী বিষয়গুলোকে ‘ছোট ঘটনা’ বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। কখনও নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, কখনও নাবালিকা ধর্ষণের ঘটনায় তিনি বলেছেন, ‘লাভ অ্যাফেয়ার ছিল’। অভয়া কাণ্ডের প্রতিবাদে যখন গোটা বাংলা রাস্তায় নেমেছিল, সেটাকে ‘হুজুগ’ বলে দাগিয়েছিলেন তিনি। একটা সময়ের পর আন্দোলন ভুলে সকলকে উৎসবে ফিরতে বলেছিলেন। পালাবদল হতেই যেন উলটো সুর! বারুইপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামতে মরিয়া তিনি। আসলে এভাবেই মৃত্যুকে হাতিয়ার করে মমতা ফের রাজনীতির মূল স্রোতে ফেরার চেষ্টা করছেন বলেই দাবি নিন্দুকদের।
সর্বশেষ খবর
-
সমাজ বদলাতে পারেন মহিলারাই! বাল্যবিবাহ, পণপ্রথা, নেশা রুখতে পুরুলিয়ায় ‘মাতৃশক্তি’ বিজেপির
-
ফের বালোচিস্তানে রক্তাক্ত পাক সেনা! বন্দুকবাজের গুলিতে মৃত ৯ জওয়ান, অপহৃত ৫
-
সকালে বড়মার মন্দিরে পুজো, রাতে প্রেমিকাকে খুন! পরকীয়ার হাড়হিম ঘটনা অশোকনগরে
-
‘শাহরুখ কাজ ছাড়া কিছুই বোঝেন না’, ‘কিং’ শুটিংয়ের অনবদ্য অভিজ্ঞতা জানালেন খরাজ
-
‘প্লিজ, ছেড়ে যেও না’, নেইমারকে কাতর আর্তি বাবার, অবসর ভেঙে ফিরবেন ব্রাজিল মহাতারকা?