গোবিন্দ রায়: আর্থিক তছরুপ মামলায় দীর্ঘদিন ধরে ঘরছাড়া। ভোট দিতে একদিনের জন্য একই পরিবারের ১১ জন সদস্যকে বাড়ি ফেরার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। ওইদিন তাঁদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ।
জানা গিয়েছে, আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত হাওড়ার বাগনানের একই পরিবারের ১১ জন। তাঁদের মধ্যেই একজন বাগনান ২ নম্বর ব্লকের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য শেখ আনোয়ার। দলবদলের পর তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছিল। তাতে জড়িয়ে পড়েন পরিবারের অন্যান্যরাও। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। সেই থেকে পরিবারের ১১ জন সদস্য ঘর ছাড়া। পরবর্তীতে ভোট দিতে চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। আইনজীবী সন্দীপন দাস তাঁদের হয়ে সওয়াল করেন।
[আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগ, হাই কোর্টের দ্বারস্থ গঙ্গাধর কয়াল-সহ ২ বিজেপি নেতা]
শুনানি শেষে ঘর ছাড়াদের একদিনের জন্য বাড়ি ফেরার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কোনও অশান্তি করা হবে না, এই মর্মে স্থানীয় থানায় মুচলেকা দিতে হবে তাঁদের। পাশাপাশি তাঁদের গ্রেপ্তারও করতে পারবে না পুলিশ।
[আরও পড়ুন: কোটি টাকার আমানত সিপিএমের হোল টাইমার সৃজন ভট্টাচার্যের, স্থাবর সম্পত্তির পরিমাণ কত?]
সর্বশেষ খবর
-
সিমাই-সাবু ছেড়ে বেছে নিন স্বাদু আপেল! অল্প সময়েই বানিয়ে নেওয়া যাবে এই অভিনব পায়েস
-
‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার
-
‘লাল ব্লাউজ পরে ছবি পাঠাস’, ছাত্রীদের মেসেজ শিক্ষকের! হাওড়ার স্কুলে ধুন্ধুমার
-
নবপত্রিকা স্থাপন থেকে মন্ত্রের সঠিক উচ্চারণ কৌশল! পুরোহিতদের প্রশিক্ষণ শিবির সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের
-
১৩০ বছরের ইতিহাসে ভয়াল বন্যা জাপানে! এশিয়াডের আগে জল থইথই ক্রীড়াবিদদের অস্থায়ী ঘর