টালিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে ইইচই! বুলডোজার নামে এলাকায়। সকাল থেকে এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ভবনটি ওয়াকফ সম্পত্তিতে তৈর। ভবনটি তৃণমূলের পার্টি অফিস ছিল। তবে বসবাসকারী ও স্থানীয়দের দাবি, দেওয়ালে ছবি আকা থাকলেই তা পার্টি অফিস হয়ে গেল! পুুরসভা জানায়, নির্মাণের কোনও প্ল্যান নেয়। সেটি অবৈধ। তাই সেটি ভাঙা হবে। পালটা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হয়। আজ রবিবার জরুরি ভিত্তিতে কোর্ট বসে। বিচারপতি রাজা বসু চৌধুরী স্থগিতাদেশ দিয়েছেন।
টালিগঞ্জের সাহেববাগান এলাকায় অবৈধ নির্মাণটি রয়েছে। পুরনিগম নোটিস দিয়ে জানিয়েছে, বাড়িটি তৈরির কোনও আইনি ছাড়পত্র নেই। সেটি বেআইনি। বাড়িটি ছাড়ার জন্য নোটিস দেওয়া হয়। তারপরই রবিবার সকালেই সেখানে বুলডোজার নামে। জানা যাচ্ছে, তৃণমূল নেতা কুমার সাহা এই ভবনটি নির্মাণ করেছেন। তবে ওই বাড়িতে পার্টি অফিস ছিল। তা মানছেন না স্থানীয়দের একাংশ। বাড়িতে বসবাসকারী এক যুবক বলেন, “নির্বাচনের সময় হয়ত ছবি আকা হয়েছে। তাতেই ওটা পার্টি অফিস হয়ে গেল। আমার বাবা-দাদা ছিলেন। আগে নোটিস দেওয়া হয়নি এখন কেন।”
আরও পড়ুন:
ভাঙার কাজ শুরু হওয়ার আগেই হাই কোর্টে রায় আসে। তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পুরসভা ও মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি অর্ন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছেন। নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে মামলাটি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়িটি ভাঙা যাওয়া যাবে না বলে নির্দেশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বন্ধু চল…’, মৃত্যুকালেও ছাড়ল না হাত! নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু দুই কিশোরীর
-
যেন সিনেমার স্ক্রিপ্ট! দিনে মাস্টারি রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত নামী স্কুলের শিক্ষক
-
নীলছবিই নষ্ট করছে আপনার দাম্পত্য সুখ? এই কারণগুলি জানলে অবাক হবেন
-
এক দশকে কেন্দ্রের চাকরিতে দ্বিগুণ শূন্যপদ, বাড়ছে বেকারের সংখ্যা, আরটিআই-তে প্রকাশ্যে তথ্য
-
‘ছোট করব না দাম বাড়াব!’, চিনির দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীদের