রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্যের বিষয়ে বড় রায় দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বড় পর্যবেক্ষণ মৃত যাত্রীর কাছ থেকে টিকিট উদ্ধার না হলেই যে তিনি বিনা টিকিটে ভ্রমণ করছিলেন, এমন সিদ্ধান্তে আসা যায় না। শুধুমাত্র টিকিট পাওয়া যায়নি, এই যুক্তিতে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না। যাত্রী বৈধ টিকিটে ভ্রমণ করছিলেন কি না, তা অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ থেকেও বিচার করতে হবে।
রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনালের একটি রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। আগের রায়ে ট্রাইব্যুনাল মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। সেই মামলাটি ওঠে বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর এজলাসে। সেই রায়কেও খারিজ করে দিয়েছে হাই কোর্টে। আদালতের নির্দেশ, নিয়ম মেনেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
আরও পড়ুন:
বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর পর্যবেক্ষণ, দুর্ঘটনার পর কঠিন পরিস্থিতিতে টিকিট হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। শুধুমাত্র টিকিট পাওয়া যায়নি, এই যুক্তিতে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের দাবি খারিজ করতে পারে না। যাত্রী বৈধ টিকিটে ভ্রমণ করছিলেন কি না, তা অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণ থেকেও বিচার করতে হবে। এই রায়ের ফলে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ পাওয়ার পথ আরও সুগম হল বলে মনে করছে আইনজীবী মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের