গোবিন্দ রায়: কসবার ল’ কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্ত কত দূর? অগ্রগতির রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। কেস ডায়েরিও তলব করল আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য। মামলায় নির্দিষ্ট করে যে অভিযোগ করা হয়েছে তার প্রেক্ষিতেও হলফনামা দেবে রাজ্য এবং কলেজ কর্তৃপক্ষ।
কী কী অভিযোগের প্রেক্ষিতে হলফনামা তলব করা হয়েছে?
১) একজন প্রাক্তনী কীভাবে কলেজে প্রবেশাধিকার পায়?
২) কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন?
৩) অনধিকার প্রবেশ আটকাতে কী ব্যবস্থা আছে?
৪) আগে অভিযোগ জানানো হলেও কেন কলেজ এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি?
৫) সিসিটিভি বা অন্য নজরদারি ব্যবস্থায় কেন খামতি ছিল?
উল্লেখ্য, এদিন আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন, “সিট আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে। সিটের উপর আমাদের আস্থা আছে।”
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের