গোবিন্দ রায়: হাই কোর্টে ধাক্কা বিজেপির। সন্দেশখালি (Sandeshkhali) মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে যেহেতু সিবিআই এই মামলার তদন্ত করছে, তাই বিষয়টি নিয়ে তাঁদের কাছেই আবেদন জানাতে হবে। আদালত আপাতত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না।
দীর্ঘদিন ধরে শিরোনামে সন্দেশখালি। প্রথমে শেখ শাহাজাহানকে কেন্দ্র কের অশান্তি। পরবর্তীতে একের পর এক প্রকাশ্যে আসা ভিডিওকে কেন্দ্র করে নতুন করে চর্চায় সন্দেশখালি। বুধবার উত্তর ২৪ পরগনার ওই দ্বীপ অঞ্চলে গিয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি। এর পর বৃহস্পতিবার বৃহস্পতিবার মামলা উল্লেখ পর্বে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তার আর্জি ছিল এই মামলার যাতে দ্রুত শুনানি হয়।
[আরও পড়ুন: সিপিএমই চায়নি ছোট দল সংসদে যাক! জোট ‘ঘেঁটে’ বিস্ফোরক নওশাদ]
কিন্তু বিজেপি নেত্রীর আবেদনে সাড়া দিল না আদালত। এদিন হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু বর্তমানে সিবিআই সন্দেশখালি মামলার তদন্ত করছে, তাই বিষয়টি নিয়ে সিবিআইয়ের কাছেই আবেদন জানাতে হবে। আদালত আপাতত এই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না।
[আরও পড়ুন: সন্দেশখালির স্কুলে ‘গোপন’ বৈঠক বিজেপির, ছিলেন অসমের নেতারাও! নতুন ‘ষড়যন্ত্র’?]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ