Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Calcutta HC

সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি! পাহাড় প্রমাণ অভিযোগেও ৮ মামলায় হাই কোর্টে রক্ষাকবচ অভিষেকের

ছাব্বিশের নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে ১৬টি মামলা দায়ের হয়। জমি দুর্নীতি থেকে সেবাশ্রয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগ রয়েছে।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:২৮

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:২৮

options
link
সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি! পাহাড় প্রমাণ অভিযোগেও ৮ মামলায় হাই কোর্টে রক্ষাকবচ অভিষেকের zoom
ফাইল ছবি।
Advertisement

কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও তিনটি মামলায় রক্ষাকবচ পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই নিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৮টি মামলায় রক্ষাকবচ পেলেন সাংসদ। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর, রবীন্দ্রনগর থানায় থাকা মামলায় রক্ষাকবচ পেলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি নির্দেশ দেন উক্ত তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা-সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।

ছাব্বিশের নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্যজুড়ে ১৬টি মামলা দায়ের হয়। জমি দুর্নীতি থেকে সেবাশ্রয়ে বেনিয়ম-সহ একাধিক অভিযোগ রয়েছে। সব কয়টি মামলায় রক্ষাকবচ ও সার্বিক পটেকশন চেয়ে মামলা দায়ের করেন তিনি। তবে সার্বিক রক্ষাকবচ না মিললেও, এখনও পর্যন্ত ৮টি মামলায় রক্ষাকবচ পেলেন তিনি। জমি সংক্রান্ত অনিয়ম এবং সেবাশ্রয়ের দুর্নীতি নিয়ে তাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় দু’টি। রবীন্দ্রনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার তাতেই অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

Advertisement

এ দিনের শুনানিতে ‘সেবাশ্রয়’য়ের দুর্নীতিতে দায়ের হওয়া একটি এফআইআর-কে চ্যালেঞ্জ জানান অভিষেক। আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় যুক্তি দেন এই অভিযোগে এফআইআর করা যায় না। তবে এই যুক্তি শুনতে চাননি বিচারপতি। পর্যবেক্ষণে জানান, যেহেতু আবেদনকারী আগেই অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেয়েছেন তাই পরবর্তী শুনানির দিন বিষয়টি শুনবেন।

সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা-সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। ডিজে ও সই জাল মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে অভিষেকের কাছে। বাকি কয়েকটি মামলাতেও রক্ষাকবচ মেলে। এ দিন শুক্রবারেও আরও ৩টি মামলায় রক্ষাকবচ মিলল। ১৬টির মধ্যে মোট ৮টি মামলায় রক্ষাকবচ মিলল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.