গোবিন্দ রায়: এসএসসি সংক্রান্ত আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট। আদালত অবমাননার যে মামলা হাই কোর্টে দায়ের করা হয়েছে সেটা শোনার এক্তিয়ার নেই এই আদালতের, জানাল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যেহেতু কলকাতা হাই কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট কিছু রদবদল করেছে তাই এই মামলায় হস্তক্ষেপ করতে পারে না হাই কোর্ট, জানালেন বিচারপতি বসাক।
কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখেই চলতি মাসের শুরুতেই ২০১৬ সালের এসএসসির প্য়ানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বদলও করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট ‘দাগি’ চাকরিহারাদের বেতন ফেরানো-সহ একাধিক নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশগুলো কেন কার্যকর হচ্ছে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছিল আদালত অবমাননার মামলা।
সেই মামলার শুনানিতে স্কুল শিক্ষাদপ্তর বলে, চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকলেও কলকাতা হাই কোর্ট যা যা বলেছিল, তার কিছুটা পরিবর্তন করেছে শীর্ষ আদালত। ফলে মামলা করলে সুপ্রিম কোর্টে করতে হবে বলে দাবি করে তাঁরা। যদিও আবেদনকারীদের মধ্যে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর দাবি, যেহেতু নির্দেশের বিষয়বস্তুর উপর ব্যাপক অর্থে কোনও পরিবর্তন হয়নি। কলকাতা হাই কোর্টের রায়ের মূল উদ্দেশ্যে কোনও পরবর্তী সুপ্রিম কোর্ট করেনি, তাই কলকাতা হাই কোর্টে এই মামলা করা যায়। কিন্তু স্কুল শিক্ষাদপ্তরের আবেদনই মান্যতা পেল আদালতে। হস্তক্ষেপ করল না হাই কোর্ট।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?