Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Calcutta HC

এসআইআরে ভোটার লিস্টে নাম বাদ গেলে বন্ধ নয় রেশন, নির্দেশ কলকাতা হাই কোর্টের

বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর মত, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই ওই ব্যক্তি সরকারি রেশন পাওয়ার অযোগ্য হয়ে যান না। নাগরিকের খাদ্য নিরাপত্তার অধিকার ও পিডিএফ-এর সঙ্গে ভোটাধিকারের সরাসরি সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দেয় বেঞ্চ।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৮:১১

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৮:১১

options
link
এসআইআরে ভোটার লিস্টে নাম বাদ গেলে বন্ধ নয় রেশন, নির্দেশ কলকাতা হাই কোর্টের zoom
নাগরিকের খাদ্য নিরাপত্তার অধিকার ও পিডিএফ-এর সঙ্গে ভোটাধিকারের সরাসরি সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দেয় বেঞ্চ।
Advertisement

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি রেশন বন্ধ করে দেওয়া যায়? এমনই প্রশ্নে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া যে সমস্ত ব্যক্তির রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, অবিলম্বে তাঁদের রেশন চালুর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে আপাতত ওই ব্যক্তির রেশন সুবিধা বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে।

বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর মত, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই ওই ব্যক্তি সরকারি রেশন পাওয়ার অযোগ্য হয়ে যান না। নাগরিকের খাদ্য নিরাপত্তার অধিকার ও পিডিএফ-এর সঙ্গে ভোটাধিকারের সরাসরি সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দেয় বেঞ্চ। আদালত জানায়, এই বিষয়টি আরও বৃহত্তর পরিসরে বিবেচনার প্রয়োজন রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটার তালিকা ও রেশন ব্যবস্থা দু’টি সম্পূর্ণ আলাদা প্রশাসনিক প্রক্রিয়া। মামলাকারীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর পরই রেশন দোকান থেকে তাঁকে জানানো হয়, রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কা থেকেই তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। তার প্রেক্ষিতেই রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী মহলের মতে, এই রায়ের ফলে এসআইআর-এর কারণে রাজ্যের লক্ষ মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের রেশন নিয়ে উদ্বেগ কিছুটা কমবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.