Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kolkata Airport

দমদম বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাস, আতঙ্কে স্থানীয়রা

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৫, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৭, ২০২৫, ১৬:০৯

options
link
দমদম বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে ভয়াবহ আগুনে পুড়ে ছাই বাস, আতঙ্কে স্থানীয়রা zoom

বিধান নস্কর, বিধাননগর: ফের সরকারি বাসে আগুন। বিমানবন্দরের এক নম্বর গেটের ক্রসিংয়ের কাছে আগুন লাগে। রাস্তার মাঝে দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বিমানবন্দর ট্রাফিক গার্ড ও দমকলের একটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিট নাগাদ কলকাতা অভিমুখে যাওয়া বাসটিতে আগুন লেগে যায়। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তাঁরা হুড়মুড়িয়ে নেমে আসেন বাস থেকে। নামার সময় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এই ঘটনায় হতাহতের খবর নেই। কী করে আগুন লাগল তা জানা না গেলেও, প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান। তবে এই ঘটনা নতুন নয়। আগেও একই এলাকায় আগুন ধরেছিল বাসে। ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার সকালে হাড়োয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উলটে যায় খালে। প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর। বাসটি হাড়োয়া থেকে করুনাময়ী আসছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অপর একটি বাসের পাশ দিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি। এই ঘটনাতেও কেউ হতাহত হয়নি। সেই রাশ কাটতে না বিমানবন্দর এলাকায় বাস দুর্ঘটনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.