Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Bread Price Rise

এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?

প্রতি পাউন্ডে ৪ টাকা করে দাম বাড়তে পারে পাউরুটির। এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোয়িয়েশন।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৫:২০

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৫:২০

options
link
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির? zoom
প্রতীকী ছবি।
Advertisement

জ্বালানির সংকটে ব্যবসায় মন্দার মুখ দেখতে হচ্ছিল গত কয়েকমাস ধরেই। এবার গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়াল কাঁচামালের চড়া দাম। গত একমাসে কুইন্টাল প্রতি কাঁচামালের দাম চড়চড়িয়ে বেড়ে গিয়েছে। এবার পাউরুটির দাম বাড়ানোর (Bread Price Rise) পথে হাঁচতে চলেছে বেকারি সংস্থাগুলি। প্রতি পাউন্ডে ৪ টাকা করে দাম বাড়তে পারে পাউরুটির। এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোয়িয়েশন। বেকার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত একমাসে ময়দার দাম বেড়ে কুইন্টাল প্রতি ৬০০ টাকা। ১ কুইন্টাল চিনির দাম দাঁড়িয়েছে ১০০০ টাকা। ভোজ্য তেলের কিনতে এক কুইন্টালের জন্য দিতে হচ্ছে ৮০০ টাকা এবং প্যাকেজিং সামগ্রীর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে ব্যবসায় লাভের মুখ দেখতে পাউরুটির দাম বাড়ানো ছাড়া কোনও উপায় নেই বলে জানিয়েছে বেকারি সংস্থাগুলি।

এক পাউন্ড পাউরুটির দাম ছিল ৩২ টাকা। বর্তমানে যা বাড়িয়ে ৩৬ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দাম বাড়বে ২টাকা। ১০০ গ্রাম প্লেইন পাউরুটির দাম দেড়া টাকা বেড়ে ১০ টাকা করা হবে।

ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোয়িয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক পাউন্ড অর্থাৎ ৪০০ গ্রাম পাউরুটিতে ৪ টাকা বাড়িয়ে নতুন দাম হবে ৩৬ টাকা। আগামী ১৭ আগস্ট থেকে সাধারণ বাজারে নতুন দাম কার্যকর হতে পারে। বেকারি সংস্থার দাবি মতো, ২০২৪ সালের ৩০ জানুয়ারি পাউরুটির দাম বেড়েছিল। সেই দামেই বর্তমানে বিকোচ্ছে বেকারি সামগ্রী। সেই দাম অনুযায়ী, এক পাউন্ড পাউরুটির দাম ছিল ৩২ টাকা। বর্তমানে যা বাড়িয়ে ৩৬ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দাম বাড়বে ২টাকা। ১০০ গ্রাম প্লেইন পাউরুটির দাম দেড়া টাকা বেড়ে ১০ টাকা করা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেকারি সংস্থার চিফ এক্সিকিউটিভ আরিফুল ইসলামের দাবি, “জ্বালানি সহ কাঁচামালের দাম মারাত্মক বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না দাবি। যার জেরে একাধিক বেকারি সংস্থা বন্ধ হওয়ার মুখে। তাই পাউরুটির দাম না বাড়ালে বহু সংস্থাই ক্ষতির মুখ দেখবে।” তবে প্রাতরাশের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকা পাউরুটির দাম একধাক্কায় পাউন্ড প্রতি ৪ টাকা বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে যে ছ্যাঁকা লাগবে, তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.