Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Kolkata Airport Bomb Scare

দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক, ‘উড়িয়ে দেব’, শিলংগামী বিমানে উদ্ধার হুমকি-চিরকুট

বিমান থেকে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সিআইএসএফের বম্ব স্কোয়াড-সহ দমকল আধিকারিকরা বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

Advertisement
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:৩৭

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:৩৭

options
link
দমদম বিমানবন্দরে বোমাতঙ্ক, ‘উড়িয়ে দেব’, শিলংগামী বিমানে উদ্ধার হুমকি-চিরকুট zoom
ইন্ডিগোর বিমানে আগুন। ফাইল ছবি।

দমদম বিমানবন্দর থেকে শিলংগামী বিমানে বোমাতঙ্ক। উড়ানের ঠিক আগেই বিমানের শৌচালয় থেকে উদ্ধার হুমকি-চিরকুট। বিমানকর্মীরাই ওই চিরকুট উদ্ধার করেন। তারপরই দমদম বিমানবন্দরের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়। বিমান থেকে তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সিআইএসএফের বম্ব স্কোয়াড-সহ দমকল আধিকারিকরা বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার ফলে নির্ধারিত সময়ে শিলংয়ের উদ্দেশে পাড়ি দিতে পারেনি ওই বিমানটি।

দমদম বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সকাল ৯ টা ১৫ নাগাদ ইন্ডিগোর বিমানটির শিলংয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তার আগেই বিমানবন্দরের কর্মীরা দেখতে পান বিমানের শৌচালয়ে একটি চিরকুট রাখা রয়েছে। যেখানে লেখা ছিল, বিমানটিতে রাখা আছে বোমা। নিমেষে উড়ে যাবে গোটা বিমানবন্দর। বিমান থেকে তড়িঘড়ি সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্ব থাকা সিআইএসএফের বম্ব স্কোয়াড-সহ দমকল আধিকারিকরা বিমানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার ফলে বিমানটি নির্দিষ্ট সময়ে পাড়ি দিতে পারেনি। কে বা কারা ওই বিমানে হুমকি-চিরকুট রাখল, কারাই বা হুমকি দিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা। আপাতত ওই বিমানের যাত্রীদের আইসোলেশন বে-তে রাখা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত সকলে। সেইসঙ্গে কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা নিয়েও চিন্তিত তাঁরা। কারণ, এখনও কোনও বিকল্প বিমানের ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, সাম্প্রতিককালে বেশ ঘনঘন দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছে। কখনও বিদেশি বিমান, কখনও দেশের অভ্যন্তরের বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি মিলেছে। কে বা কারা সেই হুমকি দিয়েছে, তা এখনও তদন্তসাপেক্ষ। তারই মাঝে ফের নতুন করে শিলংগামী ইন্ডিগোর বিমানে হুমকি-চিরকুট ঘিরে আতঙ্ক যে একধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.