দিশা ইসলাম, বিধাননগর: সাতসকালে ঝোপের মধ্যে মিলল যুবতীর অর্ধনগ্ন দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল নিউটাউনে (Newtown)। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে তরুণীকে। কিন্তু নেপথ্যে কে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপে এলাকার অনেকেই যান প্রাতঃকৃত্য সারতে। শুক্রবার সকালেও কয়েকজন যান। তারাই দেখতে পান, কিছু একটা পড়ে রয়েছে। কাছে যেতেই ভয়ংকর দৃশ্য। দেখেন, এক তরুণীর অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কিন্তু কে এই তরুণী? ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণ স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই তরুণীকে। ওই ঝোপেই ধর্ষণ ও খুন করা হয়েছে? নাকি অন্যত্র খুনের পর দেহ ফেলা হয়েছে ওই জঙ্গলে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিচয় জানার চেষ্টাও করছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির