সাতসকালে হাড়হিম কাণ্ড কলকাতায়! দমদম পার্কে (Dum Dum Park) রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কী করে মৃত্যু? যুবক আত্মঘাতী হয়েছেন নাকি, তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে? উঠছে সেই প্রশ্ন। তদন্তে লেকটাউন থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দেহ উদ্ধারের পর প্রশ্ন উঠেছে, কী করে যুবক ওখানে এলেন? আত্মহত্যা করে থাকলে বিষয়টি কারও নজের এল না? দেহ অন্য জায়গা থেকে আনা হয়ে থাকলে সেটিও বা নজর এড়িয়ে গেল কী করে?
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দমদম পার্কের রেলিংয়ে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তদন্তকারীরা দেহ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যুবক অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিলেন। পা মাটিতে ছুঁয়ে ছিল বলে দাবি তাঁদের। অনুমান, মৃত যুবকের বয়স ৩০ থেকে ৩৫য়ের মধ্যে।
দেহ উদ্ধারের পর প্রশ্ন উঠেছে, কী করে যুবক ওখানে এলেন? আত্মহত্যা করে থাকলে বিষয়টি কারও নজের এল না? দেহ অন্য জায়গা থেকে আনা হয়ে থাকলে সেটিও বা নজর এড়িয়ে গেল কী করে? খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?