Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Tutu Bose

টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ

প্রতি বছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চলতি বছরের এই শিবির উৎসর্গ করা হয়েছে মোহনবাগানের প্রাক্তন সভাপতি ও বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক প্রয়াত টুটু বোসের স্মৃতির উদ্দেশে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৬:১৮

options
link
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ zoom
টুটু বোস স্মরণে উত্তর কলকাতায় রক্তদান শিবির, আয়োজনে উদয়ের পথে।

তিনি মোহনবাগান অন্তপ্রাণ। বাঙালির সিকান্দার। তাঁর পরোপকারী মানসিকতাই তাঁকে করে তুলেছিল সাধারণের কাছের মানুষ। কথা হচ্ছে প্রয়াত টুটু বোসের। যে কোনও সমস্যার সমাধানের নামই যেন ছিলেন তিনি। মাঠ হোক বা মাঠের বাইরে, বরাবর সকলের পাশে থেকেছেন। যে কোনও উদ্যোগে সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন বটবৃক্ষের ছায়ার মতো। একইভাবে ‘উত্তর কলকাতা উদয়ের পথে’র সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। এবার সেই মোহনবাগান রত্ন টুটু বোস স্মরণে ৭ জুন উত্তর কলকাতায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।

প্রতি বছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চলতি বছরের এই শিবির উৎসর্গ করা হয়েছে মোহনবাগানের প্রাক্তন সভাপতি ও বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক প্রয়াত টুটু বোসের স্মৃতির উদ্দেশে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসু, বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিন তমোঘ্ন ঘোষ বলেন, “আমরা যারা মোহনবাগানকে ভালোবাসি, তাঁরা জানি পালতোলা নৌকাটা এখনও রয়েছে, কিন্তু কোথাও যেন তার ছাতাটা হারিয়ে গিয়েছে। ক্লাব চিরকাল থাকবে, কিন্তু সেই ছাতা যখন সরে যায়, তখন একটা শূন্যতা থেকে যায়। সেই অনুভূতি থেকেই ‘উদয়ের পথে’ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, যাতে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো যায়। এই সামাজিক সংস্থা আরও বড় হোক। রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে আমরা আজ এখানে উত্তর কলকাতার মানুষ হিসাবে একত্রিত হয়েছি।”

Advertisement

গত ১২ মে প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন (টুটু) বোস। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মোহনবাগান তাঁবুতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্তদের কাছে টুটু বোসের স্মরণসভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবকে সম্মান জানিয়ে স্মরণসভার আয়োজন করা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এদিকে টুটু বোসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হেদুয়া পার্কে রক্তদান শিবিরের আয়োজন করে ‘উদয়ের পথে’। শিবিরে অংশগ্রহণকারী রক্তদাতাদের নামাঙ্কিত স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন ‘উদয়ের পথ’-এর সম্পাদক উৎপল চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি আগামী দিনের সামাজিক কর্মকাণ্ডেও সকলের সহযোগিতা কামনা করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.