Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Chemical Hub In West Bengal

সিঙ্গুর, দুর্গাপুরে হতে পারে কেমিক্যাল পার্ক! শুভেন্দুকে চিঠি দিয়ে ‘শিল্প ফেরানো’র আর্জি শমীকের

শমীক জানিয়েছেন, বাংলায় এই কেমিক্যাল পার্ক তৈরি হলে বড় আকারের বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পের প্রসার হবে। এর জন্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৪:৩০

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৪:৩০

options
link
সিঙ্গুর, দুর্গাপুরে হতে পারে কেমিক্যাল পার্ক! শুভেন্দুকে চিঠি দিয়ে ‘শিল্প ফেরানো’র আর্জি শমীকের zoom
কেমিক্যাল পার্ক তৈরির জন্য চারটি জায়গার প্রস্তাব দেন শমীক।
Advertisement

কেন্দ্রীয় সরকারের ভব্য রসায়ন প্রকল্পের আওতায় রাজ্যে একটি কেমিক্যাল পার্ক (Chemical Hub In West Bengal) গড়ে তোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এই পার্ক তৈরির জন্য বেশ কয়েকটি জায়গারও প্রস্তাব দেন তিনি। তার মধ্যে রয়েছে সিঙ্গুর। এছাড়াও হলদিয়া, রঘুনাথপুর ও দুর্গাপুরেও এই কেমিক্যাল পার্ক তৈরি করা যেতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন শমীক।

শমীক জানিয়েছেন, বাংলায় এই কেমিক্যাল পার্ক তৈরি হলে বড় আকারের বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পের প্রসার হবে। এর জন্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই কেমিক্যাল হাব তৈরির জন্য প্রয়োজনীয় স্থান নির্বাচন করতে সরকারকে আর্জি জানিয়েছেন শমীক। তিনি নিজেও কয়েকটি জায়গার প্রস্তাব দেন। কিন্তু তা ছাড়াও রাজ্যের নজরে যদি কোনও উপযুক্ত স্থান থাকে তা-ও বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

Advertisement

উল্লেখ্য, দেশে রাসায়নিক শিল্পের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ২৪ জুলাই ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন’ (ভাব্য) প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় ৩,০৩০ কোটি টাকা ব্যয়ে দেশের তিনটি স্থানে তিনটি আধুনিক এবং ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে। প্রত্যেকটি কেমিক্যাল পার্কের জন্য ১ হাজার কোটি টাকা পর্যন্ত দেবে কেন্দ্র। অন্যদিকে রাজ্যকে ৫০০ কোটি টাকা দিতে হবে। এই কেমিক্যাল পার্কের জন্য ২ হাজার একর জমির প্রয়োজন রয়েছে। এই জমির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই। কেন্দ্রের প্রস্তাবিত ৩টি কেমিক্যাল পার্কের মধ্যে একটি বাংলায় গড়ে তোলার আর্জি জানিয়েই শুভেন্দুকে চিঠি লিখলেন শমীক।

কেন্দ্রের এই প্রকল্পের আওতায় রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরি হলে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে অন্তত ১,৫০০ কোটি টাকার পরিকাঠামো গড়ে উঠবে। কেমিক্যাল, নির্মাণ, লজিস্টিক ও ক্ষুদ্র-মাঝারি (এমএসএমই) শিল্পে কর্মসংস্থার বাড়বে। বস্ত্র, ওসুধ, ইলেকট্রনিক্স, কৃষি, অটোমোবাইল ক্ষেত্র লাভবান হবে। এছাড়াও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সুযোগ পাওয়া যাবে। এরজন্য আন্তঃবিভাগীয় টাস্ক ফোর্স তৈরি করে রাজ্যে কেমিক্যাল হাবের জন্য আবেদন প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন শমীক। শুভেন্দুকে (Suvendu Adhikari) লেখা চিঠিতে তাঁর আর্জি, এই হাবের জন্য ২ হাজার একর জমির নথি আগে থেকে গুছিয়ে রাখতে হবে। কেমিক্যাল পার্কের জন্য আগামী বাজেটের ৫০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। এর পাশাপাশে কেন্দ্রীয় রাসায়নিক ও পেট্রোরসায়নিক মন্ত্রকের সঙ্গে রাজ্যকে সমন্বয় রেখে চলতে হবে। চিটিটি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় ও শিল্প সচিবের কাছেও পাঠিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.