গোবিন্দ রায় ও সৈকত মাইতি: তমলুকে মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল বুধবার শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ২০ মার্চ মিছিল করতে চায় বলে পুলিশের কাছে অনুমতি চায় জেলা নেতৃত্ব। কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না ও যোগাযোগও করছে না বলে অভিযোগ তুলে ফের উচ্চ আদালতে গেরুয়া শিবির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোল পূর্ণিমার দিন তমলুকে রং খেলাকে কেন্দ্র করে দুই দলের যুবকের সংঘর্ষ বাঁধে। অন্য দলের যুবকদের গায়ে রং কেন লাগাল তা নিয়ে বচসা শুরু হয়। তারপর তিন যুবককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২০ তারিখ, বৃহস্পতিবার রাজবাড়ি সংলগ্ন এলাকা থেকে মানিকতলা হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি। সেই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর থাকার কথা। দুপুর তিনটে থেকে রাত ৮টা পর্যন্ত মিছিল করতে চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চায় পদ্মশিবির। কিন্তু পুলিশ-প্রসাশন সেই অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি নেতৃত্ব। তারপরই হাই কোর্টের দ্বারস্থ হয় তারা।
দু’পক্ষের সংর্ঘষের ঘটনায় বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূলের একাংশ। প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। এদিকে, সেই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের তরফে তমলুকের নিমতৌড়িতে বিকেল ৩টে নাগাদ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। ঝামেলা এড়াতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
সর্বশেষ খবর
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?
-
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল! ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?
-
মাধ্যমিক পাশেই ভারতীয় ডাকবিভাগে চাকরি, বেতন সর্বোচ্চ ৬০ হাজারেরও বেশি
-
হাসিনা ‘কাঁটা’ সরিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গলছে বরফ! তারেকের সঙ্গে সাক্ষাৎ ত্রিবেদীর