রূপায়ণ গঙ্গোপাধ্যায়: হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় ওয়াকআউট বিজেপির। বিধানসভার গেটে অভিনব বিক্ষোভ দেখাল পদ্মশিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রতীকী সবজি বিক্রি করা হয়। ১০ টাকায় আলু বিক্রি করেন তাঁরা।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব পেশ করে বিজেপি। তা নিয়ে আলোচনা চলছিল বিধানসভায়। সেই সময় অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে গেরুয়া শিবির। গলায় সবজির প্ল্যাকার্ড লাগিয়ে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি করেন শুভেন্দু অধিকারী। প্রতীকী সবজি বিক্রির সময় শুভেন্দু বলেন, “২০ এক্কে পাউচ, ২০ দু’গুণে আলু, তিন ২০ টমেটো, পাঁচ ২০ ক্যাপসিকম, সাত ২০ রসুন, আট ২০ আদা, নয় ২০ মটরশুটি, ২০ দশে মুরগি।”
[আরও পড়ুন: সরকারি ২০ দিনে প্রাণ গেল ১৩ শিশুর! রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে ধোঁয়াশা]
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের অভিযোগ, “চাষিরা দাম পাচ্ছেন না অথচ মানুষ বাজারে সবজি কিনতে পারছেন না। কারণ, মাঝে ফড়েরা দালালি করছে। এই কারণেই ফসলের দাম বৃদ্ধি।” এই বিক্ষোভের জোরাল বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন,”মূল্যবৃদ্ধির খবর জানামাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরাধ্যায় ব্যবস্থা নিয়েছিলেন। এখন বাজারে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে। তবু প্রচারের জন্য বিরোধীরা এসব নাটক করছে।”
[আরও পড়ুন: ব্যাগে গোটা সংসার, লন্ডনে জুতো হাতে ঘুরছেন স্বস্তিকা, মেয়ের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কী কাণ্ড!]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর