Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Debangshu Panda

জাহাঙ্গিরকে চতুর্থ স্থানে পাঠিয়ে জিতেছিলেন ফলতা পুনর্নির্বাচন, শুক্রবার বিধায়ক পদে শপথ দেবাংশুর

দেবাংশুর পাশাপাশি শপথ নেবেন চণ্ডীতলা কেন্দ্রের জয়ী প্রার্থী স্বাতী খন্দকার।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৯:৩০

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৯:৩০

options
link
জাহাঙ্গিরকে চতুর্থ স্থানে পাঠিয়ে জিতেছিলেন ফলতা পুনর্নির্বাচন, শুক্রবার বিধায়ক পদে শপথ দেবাংশুর zoom
ফাইল ছবি।

স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে চতুর্থ স্থানে পাঠিয়ে জিতেছিলেন ফলতার পুনর্নির্বাচন। বিজেপির সেই জয়ী প্রার্থী দেবাংশু পণ্ডা (Debangshu Panda) আগামী শুক্রবার বিধানসভায় শপথ নিতে চলেছেন। দেবাংশুর পাশাপাশি শপথ নেবেন চণ্ডীতলা কেন্দ্রের জয়ী প্রার্থী স্বাতী খন্দকার।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একমাত্র ফলতা (Falta) বিধানসভা আসনে পুনর্নিবাচন হয়েছে। নির্বাচনের দু’দিন আগেই নিজেকে লড়াই থেকে সরিয়ে নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। কিন্তু মনোনয়ন প্রত্যাহারের আর সুযোগ না থাকায় ইভিএমে জাহাঙ্গিরের নাম থেকে যায়। ফলাফল ঘোষণা হতেই দেখা যায় জাহাঙ্গিরকে চতুর্থ স্থানে পাঠিয়ে পুনর্নির্বাচনে প্রচুর ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা (Debangshu Panda)। ভোটে জিতলেও তাঁর বিধায়কপদে শপথগ্রহণ এখনও বাকি হয়েছে। অন্যদিকে, চণ্ডীতলা বিধানসভা আসনের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বাতী খন্দকারের শপথগ্রহণও বাকি আছে। একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যাওয়ায় বাকিদের সঙ্গে আগে শপথ নিতে পারেননি তিনি। আগামী শুক্রবার দেবাংশু ও স্বাতী বিধানসভায় শপথ নেবেন। জানা গিয়েছে, সকাল ১১টায় স্পিকার রথীন্দ্রনাথ বসু তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।

Advertisement

উল্লেখ্য, ইতিমধ্যেই ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হয়েছিল। ফলতার নবনির্বাচিত বিধায়কের পাশাপাশি দেবাংশু এই আদালতের আইনজীবীও। জাহাঙ্গিরকে আদালতে পেশ করা হলে দেবাংশু সরকারি পক্ষের সহকারী আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সওয়ালের ভিত্তিতেই জাহাঙ্গিরের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.