Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
BJP

নতুন মুখপাত্র ঘোষণা বঙ্গ বিজেপির, সায়ন্তন-কেয়ার প্রত্যাবর্তন! পুরভোটের আগেই নতুন আইটি সেল

আইটি সেলেন আহ্বায়ক হলেন কে?

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৮:২২

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৮:২২

options
link
নতুন মুখপাত্র ঘোষণা বঙ্গ বিজেপির, সায়ন্তন-কেয়ার প্রত্যাবর্তন! পুরভোটের আগেই নতুন আইটি সেল zoom
নতুন মুখপাত্র ঘোষণা বিজেপির, সায়ন্তন-কেয়ার প্রত্যাবর্তন! প্রতীকী ছবি।
Advertisement

পুরভোটের আগে নতুন মুখপাত্র ঘোষণা বিজেপির (BJP)। তাৎপর্যপূর্ণভাবে দীর্ঘদিন পর মুখপাত্রের দায়িত্ব ফিরে পেলেন সায়ন্তন বোস, কেয়া ঘোষরা। একইসঙ্গে মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন বঙ্গ বিজেপির সোশাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা সপ্তর্ষি চৌধুরী। ফলে এবার সোশাল মিডিয়ার কনভেনর পদ পেলেন উপমন্যু ভট্টাচার্য। আইটি সেলেন আহ্বায়ক জয় মল্লিক। 

খোলনলচে বদলে ফেলা হয়েছে বঙ্গ বিজেপির সোশাল মিডিয়া, আইটি ও মিডিয়া সেলের। মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনরের দায়িত্বে এবার অনুপম ঘোষ। সহ-আহ্বায়ক পার্থসারথী চৌধুরী, চন্দ্রশেখর বসুটিয়া। সোশাল মিডিয়ার আহ্বায়ক উপমন্যু ভট্টাচার্য। সহ-আহ্বায়ক প্রীতম ভট্টাচার্য, ক্যামেলিয়া সান্যাল। আইটি ডিপার্টমেন্টের আহ্বায়ক পদে রয়েছেন জয় মল্লিক। সহ-আহ্বায়ক রত্নেশ সিং, রামজ্যোতি সরকার, শুভজিৎ কর্মকার, সব্যসাচী রায়।

বিজেপির বাংলা জয়ের স্বপ্ন দীর্ঘদিনের। একুশে মরিয়া চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। তবে দলের বহু নেতা ছিলেন যারা দুর্দিনেও দলের সঙ্গেই ছিলেন। তবে পরবর্তীতে আদি-নব্য দ্বন্দ্বে অনেকে একনিষ্ঠ কর্মীই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন। ২০২৬ সালে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরই আচরণে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন, তিনি আদি নেতাদেরও যথাযথ সম্মান দেবেন। সোমবার বিজেপির মুখপাত্রদের তালিকা প্রকাশিত হতেই প্রমাণিত যে, কথা রেখেছেন শমীক। কারণ, মুখপাত্রের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে সায়ন্তন বোস, কেয়া ঘোষদের। যাঁরা দুর্দিনে বিজেপির পতাকা হাতে রাস্তায় নেমেছেন বারবার। নতুন মুখপাত্রদের তালিকায় অনুযায়ী মুখ্য মুখপাত্র দেবজিৎ সরকার। মুখপাত্ররা হলেন, রীতেশ তিওয়ারি, প্রণয় রায়, ড. তন্ময় মুখোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরী, ওফেলিয়া সিংহ, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, নিখিলপ্রসাদ সিংহ, শমীক দাসগুপ্ত। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরভোটকে পাখির চোখ করে খোলনলচে বদলে ফেলা হয়েছে বঙ্গ বিজেপির সোশাল মিডিয়া, আইটি ও মিডিয়া সেলের। মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনরের দায়িত্বে এবার অনুপম ঘোষ। সহ-আহ্বায়ক পার্থসারথী চৌধুরী, চন্দ্রশেখর বসুটিয়া। সোশাল মিডিয়ার আহ্বায়ক উপমন্যু ভট্টাচার্য। সহ-আহ্বায়ক প্রীতম ভট্টাচার্য, ক্যামেলিয়া সান্যাল। আইটি ডিপার্টমেন্টের আহ্বায়ক পদে রয়েছেন জয় মল্লিক। সহ-আহ্বায়ক রত্নেশ সিং, রামজ্যোতি সরকার, শুভজিৎ কর্মকার, সব্যসাচী রায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.