ফের শিরোনামে সেই আর জি কর (RG Kar Hospital)। এবার জরুরি বিভাগে মদ-বিরিয়ানি পার্টি গ্রুপ ডি কর্মীর! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা নিয়ে তোলপাড়। ভিডিওটি অনেক পুরনো বলে দাবি করে অভিযুক্ত বলেন, “অনেক পুরনো ভিডিও হয়তো। কে করেছে জানি না।” কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
অভিযুক্ত বলেন, “আমার কাজ দরিদ্র রোগীদের ভর্তিতে সাহায্য করা। ভিডিওটা হয়তো পুরনো, কেউ এখন হঠাৎ করে সেটা ছড়িয়ে দিয়েছে। আমি জানি না। কেউ পরিকল্পনামাফিক ভিডিওটি পোস্ট করেছেন।”
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, গোলাপি শার্ট পরে চেয়ার বসে এক ব্যক্তি। সামনে রাখা বিরিয়ানি, হাতে মদের গ্লাস। বিরিয়ানি ও মদ দিয়ে চলছে পার্টি। পরবর্তীতে জানা যায়, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি আর জি করের চতুর্থ শ্রেণির কর্মী। তাঁর নাম রঞ্জিত গোঁসাই। অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগেই নাকি চলছিল সেই মদের পার্টি। বিষয়টা প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। হাসপাতালের ভিতরে মদ্যপানের ঘটনার প্রতিবাদে সোচ্চার হন সকলে।এবিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত বলেন, “আমার কাজ দরিদ্র রোগীদের ভর্তিতে সাহায্য করা। ভিডিওটা হয়তো পুরনো, কেউ এখন হঠাৎ করে সেটা ছড়িয়ে দিয়েছে। আমি জানি না।” এপ্রসঙ্গে হাসপাতালের তরফে অধ্যক্ষ মানস মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্তকে অন্য বিভাগে বদলি করা হয়েছে। অভিযুক্তদের সহকর্মীরা জানান, এই রঞ্জিত গোঁসাই আগে তৃণমূলের কর্মী ছিলেন। পালাবদলের পর তিনি নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেন। সম্প্রতি বিধায়ক রীতেশ তিওয়ারির রোগী কল্যাণ সমিতির বৈঠকেও হাজির ছিলেন রঞ্জিত।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই আরও একবার প্রশ্নের মুখে আর জি করের নিরাপত্তা ব্যবস্থা। বছর দুয়েক আগে অভয়া কাণ্ডকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছিল হাসপাতালের নিরাপত্তা। উঠেছিল হাসপাতাল চত্বরে মদ্যপানের অভিযোগও। হাসপাতালের তরফে পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিও বলে দিচ্ছে, সময় পেরিয়েছে ঠিকই কিন্তু পরিস্থিতির বদল হয়নি।
সর্বশেষ খবর
-
এই ১১ পেশায় যুক্ত না হলে মিলবে না আয়ুষ্মান ভারত! আর কী কী শর্ত রয়েছে?
-
‘অতর্কিতে মৃত্যুর জন্য প্রস্তুত হন’, প্রয়াত সেনেটর গ্রাহামের প্রসঙ্গ টেনে ট্রাম্পকে হুমকি ইরানের
-
তৃণমূলের কোটিপতিরা ফেল! বিভিন্ন দলকে ভোটে জিতিয়ে কত কোটির সম্পত্তির মালিক পিকে?
-
ইথানলের মিশ্রণে কমছে গাড়ির মাইলেজ! ই-২০ বিতর্কে ফের মুখ খুললেন পরিবহণ মন্ত্রী গড়করি
-
হাতে লেখা বার্থ সার্টিফিকেটের জরাজীর্ণ দশা? এভাবে মোবাইলেই করে নিন ডিজিটাল