অর্ণব আইচ: বীরভূমের গাংপুর বিস্ফোরণ কাণ্ডে ধৃত বাবলু মণ্ডলকে দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত। শনিবার এই মামলার সাজা ঘোষণা। বিস্ফোরক পদার্থ আইন বা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টের ৩ ও ৫ নম্বর ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে বাড়ির টিনের চালা উড়ে যায়। ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় বাবলু মণ্ডল এবং তার দুই ছেলে নীরঞ্জন এবং মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। বেশ কয়েক বছর তদন্ত চলার পর জামিন পায় বাবলু মণ্ডলের দুই ছেলে। তবে তারপর থেকে পলাতক দুজনে। এরপর মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালত এনআইএকে তদন্তভার দেয়।
বিস্ফোরক পদার্থ আইন বা এক্সপ্লোসিভ সাবস্ট্যান্ট অ্যাক্টে এনআইএ আদালতে চার্জশিট দেয়। ওই মামলায় ৫৪ জন সাক্ষী ছিলেন। ২৮ জন আদালতে সাক্ষ্য দেন। ওই মামলায় বৃহস্পতিবার এনআইএ আদালতে এই মামলায় দোষী সাব্যস্ত হয় বাবলু। শনিবার এই মামলার সাজা ঘোষণা করবে আদালত। এই মামলায় বাবলুর সর্বোচ্চ সাজা হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
সর্বশেষ খবর
-
কবে থেকে চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
-
সেবাই পরম ধর্ম, অসমের বন্যাদুর্গতদের পাশে যাদবপুরের শ্রীশ্রী কৈবল্যধাম
-
ধর্ষণ মামলায় মিলল না জামিন, আরও কতদিন জেলে বঙ্গ ক্রিকেটার অভিষেক?
-
এবার টেনিসেও হবে লিঙ্গ নির্ধারণের পরীক্ষা! তুমুল বিতর্কে কী বলছেন তারকা খেলোয়াড়রা?
-
‘সুভাষচন্দ্রের নখের যোগ্য আমরা নই’, নেতাজিকে ‘কুকথা’ ইস্যুতে অনন্তকে কটাক্ষ কার্তিক মহারাজের!