Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Bhowanipore

গলায় পিস্তল ঠেকিয়ে ৩০ লাখ টাকা আদায়! দুর্গাপুর থেকে গ্রেপ্তার ভবানীপুরের ‘ত্রাস’ ভিকি

৫ বছর আগে ভোটের ফল বের হওয়ার পর রাকেশ ওরফে ভিকি এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে। ওই সময় সে তৃণমূল কংগ্রেসের এক নেতার খুব ঘনিষ্ঠ ছিল বলে জানা গিয়েছে। তাঁর নাম করেই এলাকার বহু বাসিন্দাকে সে ভয় দেখাত।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৩:২৭

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৩:২৭

options
link
গলায় পিস্তল ঠেকিয়ে ৩০ লাখ টাকা আদায়! দুর্গাপুর থেকে গ্রেপ্তার ভবানীপুরের ‘ত্রাস’ ভিকি zoom
প্রতীকী ছবি
Advertisement

জোর করে ঘর দখল! প্রতিবাদ করলে গলায় পিস্তল ঠেকিয়ে ৩০ লাখ টাকা তোলাবাজি! পাঁচ বছর আগে এই ঘটনার জেরে ভবানীপুরের এক সময়ের ‘ত্রাস’ রাকেশ সাউ ওরফে ভিকির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ওই এলাকারই এক বাসিন্দা। নতুন সরকার আসার পরও ওই ঘর ছেড়ে দিতে বললে গত ২০ জুন ফের রাকেশ ওরফে ভিকির হুমকির মুখে পড়েন তিনি। এবার তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সে বেগতিক বুঝে ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা করে। সূত্র মারফত খবর পেয়ে ভবানীপুর থানার ওসি সৌমিত্র বসুর নির্দেশে একটি টিম হানা দেয় দুর্গাপুরে। সড়কপথে ঝাড়খণ্ডের দিকে পালানোর আগেই পুলিশ তার রাস্তা আটকায়। তাকে গ্রেপ্তার করেন দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, ২০২১ সালে ভবানীপুরের (Bhowanipore) বেণীনন্দন স্ট্রিটের এক বাসিন্দা পুলিশের কাছে এই অভিযোগ জানান, ৫ বছর আগে ভোটের ফল বের হওয়ার পর রাকেশ ওরফে ভিকি এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে। ওই সময় সে তৃণমূল কংগ্রেসের এক নেতার খুব ঘনিষ্ঠ ছিল বলে জানা গিয়েছে। তাঁর নাম করেই এলাকার বহু বাসিন্দাকে সে ভয় দেখাত।

Advertisement

অভিযোগকারীর বাড়িতে ভিকি তার দুই সঙ্গীকে নিয়ে ঢুকে পড়ে। তাঁর বাড়ির দু’টি ঘর সে দখল করে নেয়। অভিযোগকারী তাদের ঘর ছেড়ে দিতে বললে সে অস্ত্র নিয়ে পরিবারের লোকেদের ভয় দেখাতে থাকে। সঙ্গে চলে হুমকি। এর প্রতিবাদ করে ওঠেন তিনি। তখন ভিকি নিজের পকেট থেকে পিস্তল বের করে ওই ব‌্যক্তির গলায় ঠেকায়। সে বলে, ঘর ছেড়ে দিতে হলে তাকে ৩০ লাখ টাকা তোলা দিতে হবে বলে ভিকি দাবি করে। টাকা দিতে না পারলে তাঁকে মারধরও করা হয়। কিন্তু ঘর দু’টি ছাড়েনি ভিকি। 

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অভিযোগকারী ফের ভিকিকে অনুরোধ জানান, ঘর ছেড়ে দেওয়ার জন‌্য। কিন্তু তার বদলে ওই ব‌্যক্তিকে ভিকি খুনের হুমকি দেয়। এবার তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর মধ্যেই অন‌্য একটি মামলায় লালবাজারের গোয়েন্দাদের হাতে ভিকি গ্রেপ্তার হয়। জামিন পাওয়ার সময়ই সে জানতে পারে যে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাই গা ঢাকা দিতে সে এলাকা ছেড়ে পালায়। সম্প্রতি ভবানীপুর থানার পুলিশ খবর পেয়ে তার পিছু নেয়। ভিকিকে জেরা করে অস্ত্রের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.