স্টাফ রিপোর্টার: গত একবছর ধরে দফায় দফায় অনুরোধ করেছে পুরসভা। কিন্তু বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঘুম ভাঙেনি। প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখা হয়নি। তাই এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পুরসভা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সব বাণিজ্যিক সংস্থা ও হাসপাতালের নামফলক স্পষ্ট বাংলায় লিখতে হবে। এমনভাবে তা টাঙাতে হবে যাতে সবাই দেখতে পায়। শনিবার পুরসচিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির কপি পুরসভার ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে সাধারণের জ্ঞাতার্থে। পুরসভা সূত্রে খবর, নির্দেশ না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে পুরসভা।
শহরের সব দোকান, কোম্পানি, অফিস, রেস্তরাঁ, হোটেল, হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার অর্থাৎসব বাণিজ্যিক প্রতিষ্ঠান এই নির্দেশের আওতায় আসবে। এর আগে মেয়র ফিরহাদ হাকিম গত কয়েক মাস ধরে শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার জন্য আবেদন জানিয়েছেন। পুর কমিশনারের দপ্তর থেকেও শহরের সব দোকান, শপিংমল ও হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে। পুরসভার এক শীর্ষকর্তার কথায়, অন্তত ৪৫ হাজার বাণিজ্যিক সংস্থা পুরসভার ট্রেড লাইসেন্সের আওতায়। এইসব সংস্থাকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলা ভাষার এক সুবিশাল ঐতিহ্য রয়েছে।
কলকাতার সিংহভাগ মানুষ বাংলায় লিখতে বলতে স্বচ্ছন্দ। তাঁরা অন্য কোনও ভাষায় কথা বলতে বা লিখতে পড়তে পারে না। তাই জনস্বার্থে বাধ্যতামূলকভাবে এই নির্দেশ সংস্থা বা প্রতিষ্ঠানকে মানতে হবে। অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব বেসরকারি সংস্থার নামফলক স্পষ্ট বাংলায় লিখতে হবে। এর আগে মেয়র ফিরহাদ হাকিম জানান, যে সংস্থা পুর নির্দেশ অমান্য করবে সেই সাইনবোর্ড ফেলে দিতে পারে। এদিন এক পুরকর্তা জানিয়েছেন পুর মাসিক অধিবেশনে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। তাই নিয়ম চালু করতে আর কোনও বাধা রইল না। অর্থাৎ পুজোর আগেই কলকাতার সব বেসরকারি সংস্থার নামফলক বাংলায় দেখা যাবে বলেই মত বিভাগীয় আধিকারিকদের।
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা