রমেন দাস: সাম্প্রতিক সময়ে বিজেপিশাসিত একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে বারবার। সেই ইস্যুতে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে বাংলার শাসকদল তৃণমূল। এর মধ্যেই এবার খাস কলকাতা শহরে বাংলায় কথা বলায় এক যুবককে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ উঠল। সম্প্রতি সোশাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। দাবি, ভাইরাল ভিডিওটি কলকাতার ম্যাডক্স স্কোয়ারের। শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো প্রাঙ্গনেই নাকি ঘটেছে এমন ন্যক্কারজনক ঘটনা।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হিন্দিভাষী এক যুবকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে গণ্ডগোল হচ্ছে এক বাঙালি যুবকের। দেখা যায়, প্রথমে দু’জনের মধ্যে শুরু হয় বচসা। এরপরই বাঙালি ওই যুবকের উপর হাত তুলতেও দেখা যায় হিন্দিভাষী যুবককে। ছিঁড়ে দেওয়া হয় জামা। কয়েকজন সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বরং বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হয় ওই বাঙালি যুবককে। যা শুনে রীতিমতো চমকে যান আশপাশের মানুষজনও। খোদ বাংলায় দাঁড়িয়ে বাংলায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ তকমা!
পুরো ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাপক্ষ ভিডিওটি শেয়ার করে ঘটনার তীব্র নিন্দা জানায়। বলে রাখা প্রয়োজন, বাংলা ভাষা এবং অস্মিতা নিয়ে জোর চর্চার মধ্যে গত কয়েকমাস আগে বিতর্কিত একটি পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যেখানে বাংলা বলে কোনও ভাষা নেই বলে দাবি করেন। যা নিয়ে কম বিতর্ক হয়নি। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর মধ্যেই বিতর্ক অন্য মাত্রা পেল ম্যাডক্স স্কোয়ারের ভাইরাল ভিডিওকে ঘিরে।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার