অর্ণব আইচ: প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ৫০ লক্ষ টাকা ‘তোলাবাজি’র চেষ্টা। সঙ্গে ব্ল্যাকমেল ও হুমকি। পানশালার গায়িকার বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন শহরের এক ব্যবসায়ী। এই ব্যাপারে বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী তাঁর অভিযোগে জানিয়েছেন যে, কয়েক মাস আগে একটি পানশালায় তাঁর সঙ্গে এক গায়িকা তথা নৃত্যশিল্পীর বন্ধুত্ব হয়। ক্রমে দুজনের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হয়ে ওঠে। এমনকী, দু’জন মিলে অনেক জায়গায় ঘুরতেও যান। আর সেই সময় থেকেই ওই ব্যবসায়ীর উপর টাকার জন্য চাপ দিতে থাকেন ওই যুবতী, অভিযোগ এমনই। মূলত, সেই কারণেই কিছুদিন ধরে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
ব্যবসায়ী যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। তখনই অভিযুক্ত ওই মহিলা তাঁকে ৫০ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন বলে দাবি। ব্যবসায়ীর অভিযোগ, অভিযুক্ত মহিলা হুমকি দেন, যদি তাঁর দাবি পূরণ না করা হয়, তাহলে তিনি দু’জনের আপত্তিকর ছবি ও ভিডিও ব্যবসায়ীর আত্মীয়স্বজন এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেবেন।
এছাড়াও, তিনি নাকি হুমকি দেন, টাকা না পেলে তিনি ব্যবসায়ীকে মিথ্যা ফৌজদারি মামলায় ফাঁসাবেন। শেষ পর্যন্ত অবস্থা চরমে যাওয়ার পর ব্যবসায়ী বেহালা থানায় অভিযোগ দায়ের করেন। এই মামলার তদন্ত চলছে। মোবাইল ও ল্যাপটপ থেকে ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন