সুব্রত বিশ্বাস: বাড়ি ফেরার পথে মৈত্রী এক্সপ্রেসে (Maitree Express) চড়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হল এক বাংলাদেশি যাত্রীর। বুধবার সকালে এ জন্য ট্রেনটি ছাড়তে দুঘন্টা দেরি হয়।
রেল সূত্রে খবর, মৃত যাত্রীর নাম সেলিম মেহমুদ (৬৫)। কলকাতা স্টেশনের রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যাত্রী কিছু দিন আগে কলকাতা আসেন চিকিৎসা করাতে। এদিন বাংলাদেশে ফিরছিলেন তিনি। অভিবাসন দপ্তরের চেকিং শেষে ট্রেনে চড়ার পর ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি, পায়খানা। বেগতিক দেখে তাঁকে দ্রুত কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়ুন: বিজেপিতে না এলেই ‘অব কে বার তিহাড়’! গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার]
তাঁর সঙ্গে শাহনাজ পান্না নামে এক আত্মীয়। তিনি জানান, চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথেই এই বিপত্তি ঘটল। এদিন মৈত্রী এক্সপ্রেস সকাল ৭.১০ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু সেলিম বাবু অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে দুঘন্টা বিলম্বে কলকাতা ছাড়ে ট্রেনটি। উল্লেখ্য, বাংলাদেশ থেকে ওই ট্রেনে বহু রোগী কলকাতা চিকিৎসা করাতে আসেন। সেই কথা মাথায় রেখে প্রশাসন তাড়াতাড়ি বৃদ্ধ সেলিমকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যদিও শেষরক্ষা হয়নি। মৃতদেহ নিয়েই দেশে ফিরতে হবে আত্মীয়কে।
[আরও পড়ুন: আদৌ জোটের ভোট মিলবে? সিঁদুরে মেঘ দেখছে সিপিএম-কংগ্রেস]
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার