খাস কলকাতায় এবার শ্লীলতাহানির শিকার প্রাক্তন মেয়র তথা বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যা। প্রতিবাদ করায় বৈশাখীকেও মারধর করা হয় বলে অভিযোগ। রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত সঞ্জু শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই থাকেন বৈশাখী। এদিকে অভিযুক্ত সঞ্জু শর্মা প্রাক্তন বিধায়কের দীর্ঘদিন নিরাপত্তারক্ষী। তাঁকে কার্যত ছায়াসঙ্গী বলা চলে। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন তিনি। শোভন তাঁকে একাধিকবার সতর্ক করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। বৈশাখীর সঙ্গেও একাধিকবার কথা কাটাকাটি হলেও সঞ্জুর আচরণে কোনও বদল আসেনি বলেই অভিযোগ।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, দিন কয়েক আগে শোভন বাড়িতে ছিলেন না। সেদিন মেয়েকে নিয়ে ফ্ল্যাটেই ছিলেন বৈশাখী। সেখানে ছিলেন সঞ্জুও। অভিযোগ, সেই সময়ই বৈশাখীর নাবালিকার মেয়ের শ্লীলতাহানি করে অভিযুক্ত। আর্তনাদ শুনে ছুটে যান বৈশাখী। প্রতিবাদ করলে তাঁকেও মারধর করে গুণধর। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জুকে।
সর্বশেষ খবর
-
কেন ভারত থেকে অস্ত্র কিনছে এস্টোনিয়া? কোথায় যাচ্ছে সেই হাতিয়ার? মন্ত্রীর পদত্যাগে চাঞ্চল্যকর তথ্য
-
যখন তখন মনটা মিষ্টি মিষ্টি করছে! চিনি ভুলে ঘরে আনুন এই ৬ সুস্বাদু-স্বাস্থ্যকর বিকল্প
-
আর জি কর কাণ্ডে ধৃত সোমনাথকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি, লাভ হল না হেলমেট পরিয়েও
-
কামান দাগা হয় অষ্টমীতে, বাংলার ৩২৬ বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস গায়ে কাঁটা দেবে
-
চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!