Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Bhawanipore

ধার শোধ করতে চুরি! ১০ লাখ হাতিয়ে গ্রেপ্তার এটিএমের নিরাপত্তারক্ষী

ব্যাগ পাল্টে এক ব্যবসায়ীর সাড়ে দশ লাখ টাকা হাতানোর অভিযোগ।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৩:২৩

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৩:২৩

options
link
ধার শোধ করতে চুরি! ১০ লাখ হাতিয়ে গ্রেপ্তার এটিএমের নিরাপত্তারক্ষী zoom
প্রতীকী ছবি।

এটিএমের মধ্যেই দুঃসাহসিক চুরি! ব‌্যাগ পাল্টে এক ব‌্যবসায়ীর সাড়ে দশ লাখ টাকা হাতানোর অভিযোগ। তদন্ত করে ওই এটিএমের নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করল দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার পুলিশ। ভবনীপুর থানার ওসি সৌমিত্র বসুর নির্দেশে একটি টিম এর তদন্ত শুরু করে। কেরলের বাসিন্দা ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানার তৎপরতায় খুশি লালবাজার। সাধুবাদ জানান অভিযোগকারীও।

জানা গিয়েছে, দু’জনের কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছিল ওই ব‌্যক্তি। লোনের বিপুল টাকা শোধ করতেই এই টাকা হাতায় ওই নিরাপত্তারক্ষী। ৬ লাখ টাকা শোধও করে। সেই ঋণদাতার ব‌্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে ওই টাকা। বাকি টাকা দিয়েও সে ধার শোধ করে। সেই টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ভবানীপুর এলাকার এক মাদকাসক্ত ব‌্যক্তি ও  এক মহিলাও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। এই অপরাধের জন‌্য ওই দু’নকে ‘ভাড়া’করেছিল নিরাপত্তারক্ষী। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে,ধৃত ব‌্যক্তির নাম সচ্চিদানন্দ মণ্ডল। ভবানীপুরের ওই এটিএমে প্রায়শই এক ব‌্যবসায়ী তাঁর একাধিক অ‌্যাকাউন্টে মোটা টাকা জমা করতেন। একটি বিশেষ ব‌্যাগে করেই তিনি টাকা নিয়ে আসতেন। সেদিকে নজর দেয় নিরাপত্তারক্ষী। এলাকার এক মাদকাসক্ত ও এক মহিলাকে নিজের দলে টেনে নেয়। সোমবার ওই ব‌্যাগে করে ১০ লাখ ৫৭ হাজার টাকা নিয়ে জমা করতে আসেন ব‌্যবসায়ী। তার আগেই নিরাপত্তারক্ষীর কথামতো মহিলা একই রকমের একটি ফাঁকা ব্যাগ তাঁর হাতে পৌঁছে দেয়।

ব‌্যবসায়ীকে ওই মাদকাসক্ত ও মহিলা তাঁকে বলে, এটিএমে সমস‌্যা রয়েছে। তা সারানোর পর তিনি টাকা জমা দিতে পারবেন। ব‌্যবসায়ী বিশ্বাস করে টাকার ব‌্যাগ ভিতরে রেখে বাইরে যান। সেই সুযোগে তাঁর ব‌্যাগ পাল্টে ফেলে ওই নিরাপত্তারক্ষী। ব‌্যবসায়ী ভিতরে গিয়ে ফাঁকা ব‌্যাগ দেখে হতবাক হয়ে যান। নিরাপত্তারক্ষী কিছু না জানার ভান করে। তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সিসিটিভির একটি ফুটেজে ওই নিরাপত্তারক্ষীকে ব‌্যাগ নিয়ে বের হতে দেখা যায়। সেই সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাকিদেরও সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.