স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই অ্যাকশন! নিউটাউনে ফ্ল্যাট-জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার প্রতারক। বুধবার রাতে তাঁকে আমহার্স্ট স্ট্রিট থেকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আশিস বিশ্বাস নামের এক ব্যক্তির থেকে ৫৪ লক্ষ টাকা নিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন সল্টলেকে জমি পাইয়ে দেবেন। তা দেননি। সল্টলেকের বাসিন্দা সোনালি মুখোপাধ্যায়ের থেকে ১৬ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। বলেছিলেন নিউটাউনে ফ্ল্যাট ও জমি দেবেন। কিন্তু তা হয়নি। বলে দাবি অভিযোগকারীদের।
আরও পড়ুন:
ধৃতের নাম রবিন দত্ত। তিনি একাধিক ব্যক্তিকে নিউটাউন ও সল্টলেকে ফ্ল্যাট ও বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। আশিস বিশ্বাস নামের এক ব্যক্তির থেকে ৫৪ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। প্রতিশ্রুতি দিয়েছেন সল্টলেকে জমি পাইয়ে দেবেন। পাশাপাশি সল্টলেকের বাসিন্দা সোনালি মুখোপাধ্যায়ের থেকে ১৬ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। বলেছিলেন নিউটাউনে ফ্ল্যাট ও জমি দেবেন। কিন্তু তা হয়নি।
তৃণমূল আমলে রবিনের নামে অভিযোগ জানানো হলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন প্রতারিত ব্যক্তিরা। রাজ্যের পালাবদলের পরই স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান। তারপরই ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রবিনকে। এই ঘটনায় তিনি একা নাকি পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত দুটোয় শুভশ্রীকে ফোন, কীভাবে শুরু হয়েছিল ‘দেশু ৭’র জার্নি? সিক্রেট ফাঁস করলেন দেব
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ