Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Aroop Biswas

ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাই কোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট

অনুমতি ছাড়াই মাঠে নেমে লিওনেল মেসিকে জড়িয়ে ধরা। প্রভাব খাটিয়ে মেসি ইভেন্টের অন্তত ২২ হাজার টিকিট 'হাতিয়ে' নেওয়া। একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৬:৫৪

options
link
ফের বিধাননগর থানায় হাজিরা অরূপের, দ্রুতই হাই কোর্টে জমা মেসিকাণ্ডে তদন্তের রিপোর্ট zoom
প্রশ্ন উঠেছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে।
Advertisement

অনুমতি ছাড়াই মাঠে নেমে লিওনেল মেসিকে জড়িয়ে ধরা। প্রভাব খাটিয়ে মেসি ইভেন্টের অন্তত ২২ হাজার টিকিট ‘হাতিয়ে’ নেওয়া। একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে। এর আগে তিনবার মেসিকাণ্ডের অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন তিনি। মঙ্গলবার আবারও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

গতবছর ডিসেম্বর মাসে যুবভারতীতে মেসির ইভেন্টে বিশ্ঙ্খলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্তকে। প্রশ্ন উঠেছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও। পরে শতদ্রু জামিনে ছাড়া পান। রাজ্যে পালাবদলের পরেই মেসিকাণ্ডে অরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অরূপকে তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। একাধিকবার তাঁকে তলবের নোটিস দিলেও অরূপ এড়িয়ে যান।

Advertisement

তারপর অবশ্য বারতিনেক হাজিরা দিয়েছেন তিনি। বারবার জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন। কলকাতা হাই কোর্ট রক্ষাকবচও দিয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে, আগামী ১০ জুলাই মেসিকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা পড়বে কলকাতা হাই কোর্টে। গত ৬মাস ধরে মেসিকাণ্ডের তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই রিপোর্ট জমা দেওয়ার দিনতিনেক আগেই অরূপকে ফের জিজ্ঞাসাবাদ করবে তারা।

উল্লেখ্য, অরূপের ভূমিকা নিয়ে তোপ দেগে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিল মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমও। সেখানে বলা হয়, নিয়ম ভেঙে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে ঢুকে পড়েন। তিনি এমন কিছু কাজ করেন, যা নির্ধারিত কর্মসূচির অংশ ছিল না। অভিযোগ, ছবি তোলার সময় তিনি বারবার মেসির খুব কাছে যাওয়ার এবং তাঁর সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক যোগাযোগ করার চেষ্টা করেন। এর মধ্যে মেসির কাঁধ ও কোমরে হাত রাখার ঘটনাও ছিল। কেবল তাই নয়, মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও মেসির টিম তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.