বারুইপুর কাণ্ড নিয়ে জোর চর্চা চলছে। ‘খুন’ ও ‘ধর্ষণে’র ঘটনায় কঠোর শাস্তির বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ, মঙ্গলবার বারুইপুর গিয়েছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, সেই বলে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা অরূপের। বিধাননগর দক্ষিণ থানায় এদিন হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে ছাড়ে। জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে ফেরার পথে এমনই মন্তব্য করেছেন অরূপ।
এদিন অরূপ বলেন, “চিরকাল সাদাকে সাদা আর কালোকে কালো বলেছি। একসময় মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু বলিনি, করিনি। বলেছি, যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো।” রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভালো কাজ করছেন। বারুইপুর কাণ্ড নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন অরূপ। তিনি বলেন, “ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন। কঠোর শাস্তির বিধান করছেন। এটাকে তো ভালো বলতেই হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভালো কাজ করছেন।” বারুইপুরের ঘটনাকে জঘন্য বলে দাবি করে অরূপ বলেন, “সরকার প্রথম মুহূর্ত থেকে সক্রিয় হয়েছে। ব্যবস্থা নিচ্ছে, এটাই সব থেকে ভালো।”
আরও পড়ুন:
বারুইপুরের ‘খুন’ ও ‘ধর্ষণে’র ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অরূপ। এদিন মেসিকাণ্ডে অরূপকে জেরা করা হয়। পুলিশি তদন্তে তিনি সহযোগিতা করবেন, সেই কথা আগেই জানিয়েছেন অরূপ। বারুইপুরে নাবালকা ‘খুন’ ও ‘ধর্ষণে’র ঘটনায় এখনও অবধি তিনজন গ্রেপ্তার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন, অপহরণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এদিন সকালেই রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্যরা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার তদন্তে আগেই সিট গঠন করেছে রাজ্য সরকার। এদিন রাজ্য পুলিশের ডিজিও বারুইপুরে গিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিদ্রোহীরা মমতার ‘সোনার টুকরো ভাই’, কংগ্রেসে থাকলে সারাজীবন চা-জল দিতে হত! কটাক্ষ শমীকের
-
মিনাখাঁয় টিউশনের পথে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ! কলকাতায় প্রৌঢ়র লালসার শিকার নাবালিকা
-
‘আসল’ তৃণমূলের দাবি কীসের ভিত্তিতে? জবাব দিতে ঋতব্রতকে সময়সীমা বেঁধে দিল কমিশন
-
এক চামচ তেলেই বয়সের ঘড়ি ছুটবে পিছনদিকে! জেনে নিন কীভাবে করা যায় ‘অয়েল পুলিং’
-
কঙ্কালের আঙুলে ব্রাহ্মী লিপি! থাইল্যান্ডে খোঁজ মিলল ২০০০ বছর প্রাচীন ভারতীয় আংটির