Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Rajarhat blast case

রাজারহাট বিস্ফোরণে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে ‘ব্রোকার’ শাহেনশাহ

তিনি ভুয়ো পরিচয় দিয়ে শামিমকে ঘর ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছেন বলে অভিযোগ।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:৪৯

link
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:৪৯

options
link
রাজারহাট বিস্ফোরণে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে ‘ব্রোকার’ শাহেনশাহ zoom
ফাইল ছবি।
Advertisement

রাজারহাট বিস্ফোরণে পুলিশের জালে আরও এক। এবার গ্রেপ্তার শাহেনশাহ। তিনি ব্রোকার হিসাবে কাজ করেছেন। ভুয়ো পরিচয় দিয়ে শামিমকে ঘর ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছেন বলে অভিযোগ। তাঁকে আগেই আটক করেছিল পুলিশ। এবার গ্রেপ্তার করল।

রাজারহাট বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তারের পাশাপাশি তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। এক নাবালক, ব্রোকার শাহেনশাহ, বাড়ির মালিক জুলফিকার আনসারিকে জেরা করা হচ্ছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ব্রোকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহেনশাহের বিরুদ্ধে অভিযোগ, শামিমের ভুয়ো পরিচয় দিয়ে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকার ওই বাড়িটি ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। গতকাল রাতে সোদপুর এলাকা থেকে মূল অভিযুক্ত শামিমকে গ্রেপ্তার করে পুলিশ। এবার জালে আরও এক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গতকাল রাতে রাজরহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন শামিম। গতকাল একটি সাদা ব্যাগ নিয়ে আসে এক নাবালক। ব্যাগটি রেখে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সেই মুহূর্তের ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে। আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’টি বোমা উদ্ধার করা হয়। সেগুলিকে নিষ্ক্রিয় করে বোম্ব স্কোয়াড। পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। সব কিছু খতিয়ে দেখেন তাঁরা। কথা বলেছেন অন্য ভাড়াটিয়া ও স্থানীয়দের সঙ্গে। কী কারণে বোমা মজুত। কোনও বড় নাশকতার ছক ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.