মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা মতোই সোমবার অর্থাৎ ১৭ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ছেড়েছে রাজ্য। অনেকেই টাকা পেলেও বহু মহিলা পাননি। কিন্তু কেন নাম বাদ গেল, তা বুঝতে পারছেন না কেউই। নতুন করে আর আবেদন করা যাবে কি না, করলে কীভাবে করতে হবে, তাও অজানা। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।
সরকারের তরফে বারবার জানানো হয়েছে, নথিতে সমস্যা না থাকলে কারও নাম বাদ যাবে না। তা সত্ত্বেও দেখা গিয়েছে, অনেকের অ্যাকাউন্টেই ঢোকেনি অন্নপূর্ণার তিন হাজার টাকা। স্বাভাবিকভাবেই চিন্তায় আবেদনকারীরা। জানা গিয়েছে, আপাতত বন্ধ থাকলেও ১৯ আগস্ট থেকে পুনরায় চালু করা হবে অন্নপূর্ণার পোর্টাল ‘সোশাল রেজিস্ট্রি’। জানা গিয়েছে, পোর্টালেই প্রকাশ করা হবে যাদের নাম বাদ গিয়েছে তাঁদের তালিকা। সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে নাম বাতিলের কারণ।
আরও পড়ুন:
পুনরায় আবেদন করবেন কীভাবে?
প্রথমত আপনাকে অপেক্ষা করতে হবে ২০ আগস্ট পর্যন্ত। কারণ, ওইদিন পর্যন্ত টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও না হলে ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে গিয়ে প্রথমে দেখে নিন কেন নাম বাদ দেওয়া হয়েছে।এরপর সঠিক তথ্য দিয়ে ক্লেইম ও অবজেকশন করা যাবে। এরপর ফের আপনার আবেদনপত্র ভেরিফিকেশন করা হবে। যাচাই পর্বে এবার যদি পাশ করে যান তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদন পত্র?
- করদাতাদের আবেদনপত্র বাতিল করা হচ্ছে।
- ১০ হাজারের বেশি আয় থাকলে বাতিল হতে পারে।
- কারও নামের পাশে লেখা থাকতে পারে ‘নট ফাউন্ড’, অর্থাৎ ভেরিফিকশনের বাড়ি গিয়ে আবেদনকারীকে পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
-
আপনার আধারের সিম যাচ্ছে না তো জঙ্গিদের হাতে! ঝাড়গ্রামে বিরাট চক্রের পর্দাফাঁস
-
নেতা-কর্মী নন, বিজেপিকে জিতিয়েছে মমতা-অভিষেক-হুমায়ুনরা! কেন বলছেন কার্তিক মহারাজ?
-
এই গাছগুলি লাগালেই বাগান ভরবে সৌরভে! শোনা যাবে হরেক পাখির কলকাকলি
-
কোভিড থাবা বসাতেই জেগে উঠেছে আপনার শরীরের ঘুমন্ত ভাইরাস! নতুন গবেষণায় বড় ইঙ্গিত
-
‘মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করুন’, বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে তোপ খাড়গের